সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে বিবেচনা না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে বিবেচনা না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশের উদ্দেশে বলেছেন, দুর্নীতি ও সন্ত্রাসকে কোনোভাবেই রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিবেচনা করা যাবে না। বর্তমান সরকার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। নাশকতামূলক কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।

সোমবার (১১ মে) দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে তেজগাঁওয়ে নিজ দফতরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন- সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়া শুধু স্লোগান নয়, বরং এটি বাস্তবায়নের আকাঙ্ক্ষা রয়েছে সরকারের। তাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যদের দায়িত্বশীল থাকতে হবে। এ বিষয়ে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, সরকার এমন একটি জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করতে চায়, যা জনগণের আস্থা অর্জন করবে। কারণ পুলিশ প্রশাসন হলো সরকারের আয়না। দুর্নীতি-সন্ত্রাসের ঘটনাকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন। পুলিশের সততা, মেধা ও দক্ষতাই হবে নিয়োগ, বদলি ও পদোন্নতির মূল ভিত্তি।

তিনি বলেন, ‘‘আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন একটি ভঙ্গুর পরিস্থিতি পেয়েছি। প্রায় প্রতিটি সেক্টরেই ছিল এ চিত্র। একটি যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র যেমনটি, হয় সে রকম অবস্থা পেয়েছি।’’

রূপপুর, টানেল এবং পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ না হলে সবক্ষেত্রেই বেটার কিছু করা যেত বলে মনে করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ধীরে ধীরে সমস্যাগুলো চিহ্নিত করে এগিয়ে যাচ্ছে সরকার।

তিনি আরও বলেন, জুলাই সনদের প্রতিটি ধাপ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার। জনগণ কীভাবে সরকারকে দেখে বা মূল্যায়ন করে তা অনেকটাই নির্ভর করে পুলিশের ভূমিকার ওপর। তাই বাহিনীর সদস্যদের মানবিকতার গুণগুলো রপ্ত করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

Ads small one

দেবহাটায় বসুখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
দেবহাটায় বসুখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, “খাল কাটা প্রকল্প বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক উন্নয়ন কর্মসূচীর অন্যতম। খাল পুনঃখননের মাধ্মে যেমন কৃষক অধিক ফসল উৎপাদনের সুযোগ পাবে, তেমনি এলাকার জলাবদ্ধতা নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সোমবার (১১ মে) বেলা ১১টায় দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বসুখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা যে যেই রাজনৈতিক দলের হই না কেন, দেশ, জাতি ও এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে।” এসময় তিনি জানান, বসুখালী খালসহ সাতক্ষীরা জেলার একাধিক খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। খাল খনন কাজে কোনো ধরনের গাফিলতি বা দুর্নীতি বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২৫ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে ১ কিলোমিটার দৈর্ঘ্যের বসুখালী খাল পুনঃখনন করা হবে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। স্বাগত বক্তব্য রাখেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখনন কাজের উদ্বোধন ঘোষণা করেন।

 

বট বাহিনীর অপপ্রচারের প্রতিবাদে তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
বট বাহিনীর অপপ্রচারের প্রতিবাদে তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

oplus_0

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে তালা উপজেলা শাখা বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মহব্বত হোসেন।
তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনসহ বিভিন্ন নেতার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এসব কর্মকান্ডকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন নেতৃবৃন্দ।

বক্তব্যে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে তালা উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও জনপ্রিয়তা ক্ষুণœ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সত্যতা যাচাই করে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বলা হয়, যারা ভুয়া আইডি খুলে মানহানিকর পোস্ট ও অপপ্রচার চালাচ্ছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলন শেষে তালা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তালা উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা বিভিন্ন দলীয় স্লোগান দেন এবং অপপ্রচারের প্রতিবাদ জানান।

 

সাতক্ষীরায় নারী ব্যবসায়ি হত্যা, গ্রেপ্তার কলেজ ছাত্রকে কারাফটকে জিজ্ঞাসাবাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
সাতক্ষীরায় নারী ব্যবসায়ি হত্যা, গ্রেপ্তার কলেজ ছাত্রকে কারাফটকে জিজ্ঞাসাবাদ

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার মাগুরা বৌবাজারে নারী ব্যবসায়ি বীথিকা সাধুকে নির্যাতন চালিয়ে হত্যার পর পুকুরের পানিতে ফেলে লাশ গুমের চেষ্টার ঘটনায় গ্রেপ্তারকৃত এইচএসসি পরীক্ষার্থী আবিদ হোসেনকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক সুশান্ত কুমার ঘোষ আদালতের নির্দেশে সোমবার বেলা ১১টার দিকে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

আসামী আবিদ হোসেন খুলনা জেলার তেরখাদা উপজেলার পল্লীমধুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে ও তেরখাদা ডিগ্রী কলেজ থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী। এ নিয়ে এ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

মামলার বর্তমান তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক সুশান্ত ঘোষ জানান, বীথিকা সাধুকে নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় তার ছেলে কার্তিক সাধু বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে ২৭ এপ্রিল থানায় একটি মামলা (জিআর-১৬১/২৬ সাতঃ) দায়ের করেন। মামলায় বীথিকা ২৬ এপ্রিল রাত সাড়ে সাতটার দিকে মাগুরা বৌবাজারে নিজের দোকানে যাওয়ার পথে বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বাঁশ বাগানের কাছে ইট দিয়ে থেঁতলে হত্যার পর লাশ গুম করার জন্য পাশর্^বর্তী বাসুদেব সাধুর পুকুরে ফেলে দেওয়া হয়।

 

এ মামলায় ৫ মে মঙ্গলবার রাতে খুলনার তেরখাদা এলাকা থেকে কলেজ ছাত্র আবিদ হাসানকে র‌্যাব গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ৬ মে আদালতে সাত দিনের রিমা- আবেদন জানান তিনি। রবিবার উভয়পক্ষের শুনানী শেষে আবিদ হোসেনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমা- মঞ্জুর করেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস ম-ল। সোমবার বেলা ১১ টার দিকে কারাফটকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সুশান্ত কুমার ঘোষ আরো জানান, ইতিপূর্বে মাগুরার বৌবাজার এলাকার আমিত হাসানকে রিমা-ে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে কোন ক্লু উদ্ধার করা যায়নি। তবে সে ঘটনার সঙ্গে নিজে জড়িত থাকার কথা অস্বীকার করলেও কয়েকজনের নাম উল্লেখ করেছে। যাদের মধ্যে অনেকেই নিরীহ। একইভাবে কারাফটকে আবিদ হোসেনকে জিজ্ঞাসাবাদে কোন তথ্য পাওয়া যায়নি। এ পর্যন্ত এ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রসঙ্গত, ২৭ এপ্রিল রাতে এ মামলায় জাকির হোসেন ও সালাউদ্দিন মনা নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। ২৯ এপ্রিল সামিউল আলম, ৪ মে অমিত হাসান ও ৫ মে আবিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।