শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

দেবহাটায় ইয়াং জেনারেশন ক্লাবের জায়গা নির্ধারণে মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
দেবহাটায় ইয়াং জেনারেশন ক্লাবের জায়গা নির্ধারণে মতবিনিময়

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে প্রস্তাবিত ‘ইয়াং জেনারেশন ক্লাব’-এর বাস্তবায়ন ও নিজস্ব জায়গা নির্ধারণের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে খেজুরবাড়িয়া গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও জেলা বিএনপি নেতা মহিউদ্দিন সিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া দলের আহ্বায়ক গোলাম ফারুক বাবু।
সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলা ও সামাজিক সংগঠনের কোনো বিকল্প নেই। ইয়াং জেনারেশন ক্লাবের জন্য একটি স্থায়ী জায়গা নির্ধারণের মাধ্যমে এলাকায় সুস্থ ধারার সামাজিক পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন অতিথিরা।
ক্লাবের সাধারণ সম্পাদক সাগর হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক আবুল হোসেন ও ইউপি সদস্য নবাব আলী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু সাইদ ও ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় বিএনপি নেতা শফিকুল ইসলাম সফি, হাবিব হোসেন ও মিজানুর রহমান মিনি, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা রবিউল ইসলাম।
এ ছাড়া সভায় ক্লাবের সদস্য আনিছুর রহমান, জামসেদ আলম, শিরিন হোসেন, ইবাদুল ইসলাম ও আকাশ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে ক্লাবের স্থায়ী অবকাঠামো নির্মাণের জন্য দ্রুত জমি বরাদ্দের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।

Ads small one

দেয়ালে আটকে গেছে আস্ত দুপুর

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
দেয়ালে আটকে গেছে আস্ত দুপুর

শাহীন রেজা
দেয়ালে আটকে গেছে আস্ত দুপুর
রোদের নরুন আঁটা মেয়ে পালিয়েছে
আধখানা ভুট্টার ক্ষেতে
তিতিরের ডাক শুনে বাড়িয়েছে
ছায়াহাত ঘুমের কৃষক,
তুমিও তুলছো হাই
আজ তবে নেই কোনো দোয়েল উৎসব?
মেনকার রূপ আঁকা সজনের ডালে
একটি শালিক লুকিয়ে হলুদ ঠোঁট
খুঁজে যাচ্ছে প্রণয়ের বিভা
নদীটির নাম যদি কালীগঙ্গা হয়
তবে তার সানুদেশে মেঘেরা লিখেছে নাম
সিঁদুর-কালিতে
ছায়ার স্তন জুড়ে কিলবিল মনসার নীল
সে দুগ্ধ জানায় প্রীতি তোমাকে আমাকে
বসন্ত বাতাসে লীন জীবন অচিন।

পাল্লা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
পাল্লা

মোসলেহ উদ্দিন বাবুল
হাসনাইনের মনটা কেবল
বন বাদারে ঘোরে,
থাকতে মোটে চায় না যে সে
বন্ধদোরের ঘরে।

তাই তো যে তাঁর হিসাবে নেই
সন্ধ্যা দুপুর ভোর,
সময় কোন ব্যাপারই নয়,
হলেও আঁধার ঘোর!

সমস্যাটা কেবল আমার,
চুল দাড়ি সব সাদা,
তেনার সাথে পাল্লা দিয়ে
যায় কি চলা দাদা!

বুধহাটায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
বুধহাটায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় মাদক প্রতিরোধ, ব্যবসায়ীদের গ্রেপ্তার ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধহাটা দক্ষিণ পাড়া বায়তুন নুর জামে মসজিদ সংলগ্ন সড়কে এ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা।

মসজিদ কমিটির সভাপতি রেজাউল ইসলাম খাঁর সভাপতিত্বে ও উপজেলা ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আনারুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য ও জজ কোর্টের এপিপি আইনজীবী শহিদুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় রাজনৈতিক দলের নেতা আবুল কালাম আজাদ, মাহমুদুর রায়হান প্রিন্স ও বাপ্পী হোসেন।

বক্তারা অভিযোগ করেন, এলাকায় মাদককারবারীদের তৎপরতা ও চুরি বহুগুণ বেড়ে গেছে। বারবার স্থানীয় প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও যুবসমাজকে বাঁচাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।