দেবহাটায় স্কাউটের দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিটের সভাপতি ও বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা স্কাউটসের সম্পাদক ও সখিপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা শাখার স্কাউট লিডার আশরাফুজ্জামান।
বিদ্যালয়ের ইউনিট লিডার ও উপজেলা স্কাউটসের কোষাধ্যক্ষ মো. রফিক-উল-ইসলাম খান শিক্ষার্থীদের দীক্ষা প্রদান করেন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও স্কাউট দলের সদস্যরা উপস্থিত ছিলেন।












