ধুলিহরে ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক
জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) আয়োজিত এ খেলা দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. তাকদীর আহসান রুবেল। সভাপতিত্ব করেন ইউপি সদস্য আলহাজ মো. আনিছুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নান, ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কবির হোসেন, বর্তমান সভাপতি মো. ফারুক হোসেন (মিঠু), সাবেক সভাপতি মো. কবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আনারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা (বাবু), সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজান সিরাজ, মেম্বর পদপ্রার্থী মো. আহেদুজ্জামান শামীম সানা ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইউছুপ মোড়ল।
প্রধান অতিথির বক্তব্যে তাকদীর আহসান রুবেল বলেন, লাঠি ও সার্কাস খেলা গ্রামবাংলার শত বছরের ঐতিহ্য। খেলাধুলা বিনোদনের পাশাপাশি যুবসমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম গড়ে তোলার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন মো. আব্দুল্লাহ সানা, মো. সাইফুল্লাহ, সহিদুল ইসলাম ও আসাদুল ইসলাম। দিদারুল ইসলাম খোকার উদ্যোগে ৮ নম্বর ধুলিহর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ আয়োজন করেন।







