নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত
সংবাদদাতা: সাতক্ষীরার তালা উপজেলা নগরঘাটায় নগরঘাটা যুব কমিটির আয়োজনে জমজমাট ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে পাঁচপাড়া দল বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষধের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী সরদার।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতায় পুরো আয়োজনজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
চ্যাম্পিয়ন পাঁচপাড়া দলের টিম প্রধান ছিলেন ধানদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শহীদ হোসেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার পরিবেশ তৈরি করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও আরও বড় পরিসরে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নগরঘাটার এই হাডুডু টুর্নামেন্ট স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে এবং খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক সুন্দর পরিবেশ তৈরি করে।









