মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ
নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ

সংবাদদাতা: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে ড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ও নিয়োগদাতাদের অংশগ্রহণে একটি জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই আলোচনায় স্থানীয় পর্যায়ের ৯ জন প্রতিনিধি অংশ নেন।

সংলাপে নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সামাজিক প্রতিবন্ধকতা দূর করা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুফল এবং স্থানীয়ভাবে নারীবান্ধব কাজের সুযোগ তৈরির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিশেষভাবে স্থান পায় প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং ও অনলাইননির্ভর বিক্রয় ব্যবস্থার বিষয়টি। অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, নারীরা দক্ষতা অর্জন করলেও বাজারসংযোগের অভাবে ব্যবসায় পিছিয়ে পড়ছেন। এ সমস্যা সমাধানে অনলাইন প্ল্যাটফর্মে পণ্যের প্রচার, অর্ডার গ্রহণ এবং দ্রুত ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিতে একটি কার্যকর স্থানীয় অনলাইন ডেলিভারি সিস্টেম গড়ে তোলা জরুরি।

সংলাপে নারী উদ্যোক্তাদের প্রধান কয়েকটি দাবির বিষয়ে সর্বসম্মত মত উঠে আসে ই-কমার্স ও ডিজিটাল মার্কেটিং: ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং অনলাইনে পণ্য বিক্রির সুনির্দিষ্ট মাধ্যম তৈরি করা। স্থানীয় ডেলিভারি সিস্টেম জেলা পর্যায়ে নির্ভরযোগ্য ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তোলা। উদ্যোক্তা মেলা ও প্রদর্শনী স্থানীয় ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি ও নতুন বাজার তৈরিতে সাতক্ষীরায় নিয়মিত উদ্যোক্তা মেলার আয়োজন করা। মেন্টরশিপ নেটওয়ার্ক ব্যবসা পরিচালনা, বাজার সম্প্রসারণ ও কারিগরি চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞ ব্যবসায়ী ও পেশাজীবীদের সমন্বয়ে মেন্টরশিপ ব্যবস্থা চালুকরণ।

অংশগ্রহণকারীরা মনে করেন, স্থানীয় নেতা, নিয়োগদাতা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণে এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে নারীদের প্রশিক্ষণ কেবল সনদেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা টেকসই আয়ের সুযোগে রূপ নেবে। সংলাপে নারীদের স্থানীয় বাজারে সম্পৃক্ততা বাড়াতে এবং সামাজিক সহযোগিতা জোরদার করতে সবাই একমত প্রকাশ করেন।

Ads small one

আশাশুনিতে ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
আশাশুনিতে ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সাধারণ মানুষের মাছের চাহিদা পূরণে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাছের পোনা অবমুক্ত কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার ২৭টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩৩৩ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং জলাশয়গুলোতে মাছের পোনা সংরক্ষণ ও যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের পুষ্টি চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠানে আশাশুনি উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী উজ্জলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন নেতৃত্বে সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
নতুন নেতৃত্বে সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

সংবাদদাতা: সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ পূর্বের কমিটি বিলুপ্ত করে, কেন্দ্রীয় কমিটির অমিত কুমার ঘোষকে আহ্বায়ক, সঞ্জয় ঘোষ, উত্তম রায় ও সুমন বিশ্বাসকে যুগ্ম-আহ্বায়ক এবং অরবিন্দু কর্মকারকে সদস্য সচিব করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

 

নতুন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ মিলন কুমার রায়, অরূপ কুমার ঘোষ, শুভঙ্কর ঘোষ, দেবদাস সেন, জয়দেব সরকার, রতন লাল, প্রবীর দে, অতনু বসু, সৌমেন ঘোষ, এডভোকেট শুভঙ্কর রায়, বাঁধন ঘোষ, কার্তিক সাধু, গোপাল কুমার সরকার, ভক্ত মন্ডল, কৌশিক ঘোষ, তাপস বিশ্বাস, শুভ দে সোহাগ, শুভময় মজুমদার, সঞ্জয় কুমার ঘোষ, উত্তম বিশ্বাস, ব্রজেন সরকার, প্রেম কুমার মন্ডল, শঙ্কর ঘোষ, বাপ্পি সরকার, কমলেশ সরকার, বাপ্পা দাস, গোপাল গোস্বামী, দিপঙ্কর ঘোষ, বিপ্লব কান্তি মন্ডল, জেমস জেভিয়ার সরকার, মিলন দত্ত, দেবানন্দ দাস, ফ্রান্সিস মিঠুন সরকার, আদিত্য দাস, পিন্টু ঘোষ, শ্যামাপদ সানা।

নতুন কমিটির মাধ্যমে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

কপিলমুনিতে ইয়াবাসহ আটক ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
কপিলমুনিতে ইয়াবাসহ আটক ৩

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: পাইকগাছার কপিলমুনিতে ইয়াবাসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার দিনগত রাত ১টার দিকে কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মনিরুল ইসলামের নের্তৃত্বে সংগীয় ফোর্স রেজাকপুর গ্রামের ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়।

 

এসময় কাশিমনগর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন রাশিফ (২২), মোঃ নাসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ নাহিদ খান (২৪) ও সামাদ মোড়লের ছেলে মোহাম্মদ শামীম মোড়ল (২৬) কে ১৭ পিচ ইয়াবাসহ আটক করে পাইকগাছা থানায় সোপর্দ করে।