পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধ বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে অর্থদ- প্রদান করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ১৭ মে দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজারে রহমান গাজী এবং কপিলমুনি বাজারে বিশ্বজিৎ কুমার দাসকে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ৪ ধারায় পৃথকভাবে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়সহ থানা পুলিশের সদস্যরা।
জানা গেছে, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পশুখাদ্য ও সংশ্লিষ্ট ওষুধ বিক্রি এবং ব্যবসা পরিচালনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।









