সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাইকগাছায় স্ক্যাব রোগে আক্রান্ত লতা আমের রং বাদামি ধুসর বর্ণের; বাজারে চাহিদা নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
পাইকগাছায় স্ক্যাব রোগে আক্রান্ত লতা আমের রং বাদামি ধুসর বর্ণের; বাজারে চাহিদা নেই

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): পাইকগাছায় স্ক্যাব রোগে আক্রান্ত বোম্বাই লতা আমের রং বাদামি ধুসর বর্ণের হয়ে গেছে। লতা আম গাছের প্রায় সব আমের খোসা বাদামি ধুসর বর্ণের সফেদার মতন দেখতে হয়েছে। দেখলে মনে হয় আম গাছে সফেদা ধরেছে। আমের রং ধুসর হওয়ায় বাজারে চাহিদা কম। ধুসর বর্ণের লতা আমের চাহিদা না থাকায় বিক্রি হচ্ছে কম দামে। এতে আম চাষিরা ক্ষতিগ্রস্থ হচ্ছ।

খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুরের বোম্বাই লতা আম অর্থকরী ফসল হিসেবে বেশ জনপ্রিয় ছিলো। তবে এ লতা আমের সবুজ ছাল বা খোসা ধুসর বর্ণের হওয়ায় আমের ক্রেতা নেই। দাদযুক্ত লতা আমের চাহিদা নেই বাজারে, তাই কম দামে বিক্রি হচ্ছে। লতা আমের বাগান মালিক ও ব্যবসাহীরা আম নিয়ে বিপাকে পড়েছে। গাছ থেকে আম পাড়ার খরচ উঠছে না। এর ফলে গাছে আম নষ্ট হচ্ছে। লতা আমের বাগান মালিক গদাইপুরের মোবারক ঢালী বলেন, গাছে সার ঔষধ প্রয়োগ করার পরও লতা আমে ধুসর রঙের হয়েছে। দাগযুক্ত লতা আম কিনছে না। খুব কম দামে বিক্রি করতে হচ্ছে। আম বিক্রি না হওয়ায় অনেক টাকার ক্ষতি হয়েছে।

কৃষি অফিস সুত্রে জানা গেছে, আম বাদামি ধুসর বর্ণের হওয়া এটা আমের দাদ রোগ বা স্ক্যাব রোগ। আমের স্ক্যাব রোগ হলে কচি আমের গুটি আক্রান্ত হয় ঝড়ে যায়। আক্রান্ত আমের খোসা বাদামি ধুসর বর্ণের হয়ে যায়, খোসা খসখসে ও কিছুটা ফাটাফাটা মনে হয় ছোট অবস্থায় আক্রান্ত হলে আম ঝরে পড়ে, বড় আমে আক্রমণ থাকলে পুরা আম ধুসর বর্ণে ঢেকে যায়। আমের রং ধুসর হওয়ায় বাজার দর কমে যায়।

খুলনার গদাইপুর এলাকার বোম্বাই লতা আমের ব্যাপক পরিচিতি ছিলো। লতা আম এ অঞ্চলে একটি অর্থকরী ফসল হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছিল। এক সময় ঢাকা শহরে সুন্দর গোল গোল বড় বোম্বাই লতা আমের ব্যাপক চাহিদা ছিলো। তবে লতা আমের মান নষ্ট হওয়ায় এর চাহিদা ও বিক্রি হচ্ছে না।

পাইকগাছা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন বলেন, বোম্বাই লতার বাদামি ধুসর বর্ণের হওয়া এটা আমের দাদ রোগ বা স্ক্যাব রোগ। আম গুটি অবস্থায় থাকতে কার্বেন্ডাজিম বা ম্যানকোজেব ২ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে ১৫ দিন পরপর ৩-৪ বার স্প্রে করলে আমের ধুসর রং থাকবে না আর ফলও ভালো পাওয়া যায়।

 

ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডালপালা ছাটাই করে পরিস্কার করে রাখতে হবে। পরিস্কার করার পর একঠি ছত্রাক নাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করতে হবে। তাহলে গাছ থেকে স্ক্যাব রোগমুক্ত আমের ভালো ফলন পাওয়া যাবে।

 

Ads small one

দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ নিরসন, বিদ্যুৎ পরিস্থিতি ও সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। তিনি বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। সন্ত্রাস, মাদক, চোরাচালান ও বিভিন্ন অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে। পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তর, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল বারী মোল্লা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ফায়ার সার্ভিস কর্মকর্তা মজিবুর রহমান, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা বিজিবির নায়েক সুবেদার লোকমান হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবির পক্ষ থেকে আরও কঠোর অবস্থানে যাওয়ার আশ্বাস প্রদান করা হয়। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বিদ্যুতের চলমান লোডশেডিং সমস্যা অল্প কিছুদিনের মধ্যেই স্বাভাবিক হবে বলেও সভায় জানানো হয়।

এসময় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন থাকতে হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন তারা।
সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

শ্যামনগরের ধুমঘাটে চলাচলের পথের জন্য গাছ কেটে ক্ষয়ক্ষতি, থানায় অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ
শ্যামনগরের ধুমঘাটে চলাচলের পথের জন্য গাছ কেটে ক্ষয়ক্ষতি, থানায় অভিযোগ

সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ^রীপুর ইউনিয়নের ধুমঘাটে স্থানীয় ইউপি সদস্য মোঃ আবুল কালামের নেতৃত্বে একটি পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী ধুমঘাট গ্রামের মৃত বলোরাম মন্ডলের পুত্র সুভাষ চন্দ্র মন্ডল বাদী হয়ে শ্যামনগর থানায় একই গ্রামের গদাধরের পুত্র রবিন্দ্র নাথ, রবিন্দ্র নাথের পুত্র সুব্রতসহ ইউপি সদস্য মোঃ আবুল কালামকে বিবাদী করে অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগের প্রেক্ষিতে ও সরজমিনে জানা যায়, সুভাষ মন্ডলের বাড়ী সংলগ্ন রবিন্দ্র নাথের জায়গা অবস্থিত। উক্ত জায়গায় চলাচলের জন্য রবিন্দ্র সুভাষের নিকট জাগয়া চায়। সুভাষ তার প্রস্তাবে রাজি না হলে সে বিভিন্ন জায়গায় অভিযোগ করে। সর্বশেষ ঈশ^রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ সফিউল্লার মাধ্যমে শালিস হওয়ায় কথা থাকলেও রবিবার (১৭ মে) সকাল আনুমানিক ৭টার সময় ইউপি সদস্য মোঃ আবুল কালামের নেতৃত্বে রবিন্দ্র নাথসহ বেশ কয়েকজন সুভাষের বাড়ীতে হামলা চালায়। এ সময় তারা গাছ কর্তন ও বসত ভিটার ক্ষতি করে।

 

এ বিষয়ে রবিন্দ্র বলেন, সুভাষ আমাদের সম্পত্তিতে বসবাস করে। আমরা তাকে বিনামুল্যে উক্ত জায়গা দেই। আমার জমি তার বাড়ী সংলগ্ন হওয়ায় চলাচলের জন্য সামান্য জায়গা চাইলে সে রাজি হয়না। আমি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তি বর্গদের অবগত করি। কাল সুভাষের ক্ষতি না করে চলাচলের জন্য সামান্য পথ বের করার চেষ্টা করি।

 

ইউপি সদস্য মোঃ আবুল কালাম বলেন, আমার উপর আনীত অভিযোগটি সম্পুর্ণ মিথ্যা। আমি স্থানীয়ভাবে দুটি সংখ্যালঘু পরিবারের বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেছি। এ বিষয়ে এএসআই মোঃ নিজাম উদ্দীন বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলাম। আজ উভয় পক্ষকে নিয়ে থানায় শালিস অনুষ্ঠিত হবে।

সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত

সংবাদদাতা: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মোকছেদ আলী কল্যাণ ট্রাস্টের সভাপতি শেখ মফিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার মোস্তাফিজুর রহমান উজ্জ্বল।

বক্তারা বলেন, “শিক্ষাই মানুষকে আলোকিত করে। মেধাবীদের উৎসাহিত করতে এমন আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার শেখ মমিনউদ্দীন, বিশিষ্ট সমাজসেবক মঞ্জুরুল ইসলাম, শেখ মুকিতুজ্জামান রুবেল, হাফেজ আব্দুর রাকিব, সমাজসেবক রবিউল ইসলাম, অভিভাবক মোক্তার হোসেন, সাংবাদিক রিয়াজুল ইসলাম রানা ও গোলাম মোস্তফা প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করলে ভবিষ্যতে তারা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে ১৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং বৃত্তিপ্রাপ্তদের মধ্য থেকে ৩ জনকে বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও ক্রেস্ট তুলে দেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।