শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

পাটকেলঘাটায় মানসিক ভারসম্যহীন ইসমাইল নিখোঁজ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ
পাটকেলঘাটায় মানসিক ভারসম্যহীন ইসমাইল নিখোঁজ

সংবাদদাতা: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের পুটিখালি গ্রামের জমির উদ্দিন সরদারের ছেলে মানসিক ভারসম্যহীন ইসমাইল হোসেন মল্লিক (২১) হারিয়ে গেছে। গত ২৩ এপ্রিল সে বাড়ি থেকে তার ভগ্নিপতি আশাশুনি উপজেলার বুধহাটার শোভনালি গ্রামে আরাফাত হোসেনের বাড়িতে বেড়াতে যায়।

 

তিনদিন থাকার পর ২৬ এপ্রিল সকালে সে কাউকে কিছু না বলে চলে আসে। সেখান থেকে সে নিখোঁজ। তাকে কোথায় খুজে পাওয়া যাচ্ছে না। কোন সদৃয়বান ব্যাক্তি যদি তার খোজ পেয়ে থাকেন তাহলে পিতা জমিরউদ্দিনের সাথে যোগাযোগ করে ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। মোবা: ০১৭৩৯ ০৮৭২২০।

 

 

 

 

Ads small one

এবার আন্দোলন থেকে আটক নায়ক ইমরান খান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
এবার আন্দোলন থেকে আটক নায়ক ইমরান খান

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে মুম্বাইয়ে প্রতিবাদ করার সময় প্রখ্যাত অভিনেতা ইমরান খানসহ চার শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

শনিবার মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানসহ শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। অনুমোদনহীন কোনও রাজনৈতিক জমায়েত ঠেকাতে পুলিশ এই কঠোর পদক্ষেপে নামে।

দিনের শুরুতে একই স্থান থেকে অন্তত ২০০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ছিলেন সমাজকর্মী তুষার গান্ধীর নেতৃত্বাধীন সংগঠন ‘হাম ভারত কে লোগ’-এর সদস্য এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সমর্থকরা। রাজধানী দিল্লিতে সিজেপির বিক্ষোভের প্রতি সংহতি জানাতে অনুমতি ছাড়াই সেখানে জড়ো হয়েছিলেন তারা।

তিন হাজার মানুষকে আটকের পর বিজেপি বলছে ‘জনগণের জয়’তিন হাজার মানুষকে আটকের পর বিজেপি বলছে ‘জনগণের জয়’
এক কর্মকর্তা জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য চলমান আন্দোলনে দিল্লিতে প্রায় তিন হাজারের বেশি বিক্ষোভকারীদের আটক করা হয়।

পুরোনো দিনের রাজকন্যা যেন পরীমণি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
পুরোনো দিনের রাজকন্যা যেন পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি মানেই নতুন লুকে চমক। এবার কালো পোশাকে ভিন্টেজ সাজে ধরা দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। সোনালি-রুপালি কারুকাজ, নজরকাড়া গয়না আর রাজকীয় সাজে তার নতুন ছবিগুলো ঘিরে তৈরি হয়েছে আলোচনা।

 

শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমণি। ছবিতে তাকে দেখা গেছে আভিজাত্যপূর্ণ কালো পোশাকে। পোশাকের হাতা ও ব্লাউজে সোনালি-রুপালি এমব্রয়ডারির কাজ তার সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা।

 

পরীমণির চুলে ছিল ক্লাসিক খোঁপা, তাতে মুক্তাখচিত হেয়ার পিন। গাঢ় মেরুন লিপস্টিক ও স্মোকি আই মেকআপে তার সাজে ফুটে উঠেছে পুরোনো দিনের গ্ল্যামারের ছাপ। কপালে মাংটিকা, গলায় পাথরের হার, কানে দুল আর হাতে সোনালি বালা- সব মিলিয়ে ভিন্টেজ লুকে নজর কেড়েছেন তিনি।

অল্পের জন্য রক্ষা পেলেন তানজিন তিশা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
অল্পের জন্য রক্ষা পেলেন তানজিন তিশা

শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে মানিকগঞ্জে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার মুখে পড়েছে অভিনেত্রী তানজিন তিশার গাড়ি। তবে বড় ধরনের কোনও আঘাত পাননি তিনি। দুর্ঘটনার পর মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে এসেছেন এই অভিনেত্রী।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার কথা জানান তানজিন তিশা। তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’

তিশার পোস্টের পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশা দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করছেন। বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তিনি।