শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

পাটকেলঘাটায় ৩ ফসলী সরকারী জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
পাটকেলঘাটায় ৩ ফসলী সরকারী জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগ

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় তিন ফসলী জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। থানার কুমিরা মৌজার কপোতাক্ষ নদের বেড়ি থেকে প্রতিনিয়ত উক্ত মাটি কাটা হয়। এসব মাটি পাশ্ববর্তী ইট ভাটায় বিক্রি করে লাখ লাখ টাকা আত্মসাত করছে একটি প্রভাবশালী মহল।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, কপোতাক্ষ নদের পাশ্ববর্তী উক্ত জমি সরকারী খাস খতিয়ানভুক্ত। রাজনৈতিক পরিচয়ে পরিচিত জনৈক আশরাফ এর নেতৃত্বে প্রতিদিন গভীর রাতে স্কেভেটর মেশিন দিয়ে উক্ত জমির মাটি কাটা হয় এবং উক্ত মাটি ডাম্পারে করে পাশ্ববর্তী ইট ভাটায় পৌছে দেওয়া হয়।

 

প্রশাসনের নাকের ডগায় এমন অবৈধ কাজ চলমান থাকলেও অদৃশ্য কারনে এখানে আইনের কোন প্রয়োগ হচ্ছেনা। স্থানীয়রা অবিলম্বে মাটি কাটা বন্ধ করার জন্য উপজেলা প্রশাসনের পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছে।

Ads small one

মায়ার গভীরতা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ণ
মায়ার গভীরতা

 

 

বাপী নাগ
মরার জন্য গরল লাগে না,
একজনের মায়াতেই নিঃশেষ হওয়া যায়।
হৃদয়ে মাঝেই যার বসবাস,
সে দূরে গেলে”ই জীবন শূন্যতা”য় হারায়।

সবাই মোদের প্রিয় হয় না,
তবুও তারাই সবচেয়ে আপন হয়ে”ই রয়।
সকলের ভিড়ে দাঁড়িয়েও,
একজনের অভাবেই নীরব এ হৃদয় ক্ষয়।

মায়া যে অধিকার চায় না,
চাই শুধুই একটু পাশে থাকার’ই অনুভব।
দূরত্ব যদি নিয়তি লিখে রাখে,
তবুও থাকে অমলিন সেই অনুরাগের রব।

অপেক্ষা’রা জানালায় বসে,
ফিরে আসার আশায় স্বপ্নেই দিন গোনা।
হয়তো আর যে ফিরবে না,
তবুও মন খোঁজে একমাত্র আপনজনা।

পুরনো স্মৃতি এ মনে পড়ে,
সে গুলো আজ যে বেঁচে থাকারই কারণ।
কিছু মায়া অসম্পূর্ণ বলেই,
তা থাকে জীবনের সবচেয়ে গভীর স্মরণ।

গভীর মায়াতে পাওয়া নয়,
কখনো কখনো হারিয়েও সেই করে জয়।
যার উপস্থিতিতে হৃদয় পূর্ণ,
তার অভাবেই অশ্রু জলে এই মন হারায়।

রাত শেষে দিন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ
রাত শেষে দিন

মোঃ রহমত আলী
দিনের শেষে রাত
রাতের শেষে ভোর
সময়ের স্রোতে খোলে নতুন দোর।

সকাল পেরিয়ে দুপুর
বিকাল গড়িয়ে সন্ধ্যা
বহতা নদীর ধারা জোয়ার-ভাটা।

তপ্ত রোদে ঝরে ঘাম
ঝড়-বৃষ্টিতেও ধ্যান
জীবন সাগর সুখে-দুঃখে বহমান।

পাহাড় ভেঙে বাঁধি নীড়
গোধূলি ক্ষণে ঢেউ ভাঙে তীর
উত্তপ্ত মরুর বুকে শ্রমে সাজাই উদ্যান।

দিবালয়ে বহু ছায়া মায়া
আঁধারে ছায়া খোঁজে কায়া
নিশি ফুরালেও মেঘে ঢাকা আকাশ।

ধোঁয়াশা আর কুয়াশা
হতাশার মাঝেও আশা
চাঁদ তারা দেখে দেখে এইতো বাঁচা।

খোলা কিতাব

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ
খোলা কিতাব

মোঃ রহমত আলী
তিঁনি তো আছেন সাক্ষী,
যা হয়েছে, যা হচ্ছে, আর যা যা হবে,
বিচারকেরও বিচারক, মহা ন্যায়বিচারক।
এখানে সত্য-মিথ্যা প্রমাণ-নির্ভর,
কিন্তু সেদিন ওখানে.. সবার খোলা কিতাব।

তিঁনি তো আছেন দেখছেন,
কে মৌ-লভী, কে মৌলবী, আর কে মোল্-লা,
যার যা ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা সবই।
এখানে জল ঘোলা করে পার পেলেও –
ওখানে কিন্তু সেদিন.. নিশ্চিত জবাবদিহি।

তিঁনি তো আছেন অন্তর্যামী,
কে-বা চোর! কে-বা সাধু! অজানা নেই তাঁর।
কোনটা সুদ, কোনটা ঘুষ, কোনটা তওফা!
এখানে সব ঢাকা, নানা মুখোশে ও পোশাকে,
কিন্তু ওখানে সেদিন.. পরিমাপ ও পরিণাম।