বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন ঢামেক হাসপাতাল পরিচালক তালার কৃতি সন্তান ব্রিগেডিয়ার আসাদুজ্জামান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন ঢামেক হাসপাতাল পরিচালক তালার কৃতি সন্তান ব্রিগেডিয়ার আসাদুজ্জামান

 

তালা প্রতিনিধি: চিকিৎসাবিদ্যায় গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পেয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। হাসপাতালের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান প্রধানমন্ত্রীর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনী গ্রামের কৃতি সন্তান। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক ও তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আবু তালেব মোড়লের কনিষ্ঠ পুত্র। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পদক তুলে দেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।
ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান জানান, ১৯৪৬ সালের ১০ জুলাই চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ঐতিহ্যবাহী এ হাসপাতালে বর্তমানে ৪২টি বিভাগ এবং দুই হাজার ৬০০ শয্যাবিশিষ্ট অন্তঃবিভাগ রয়েছে। প্রতিদিন প্রায় পাঁচ হাজার রোগী বহির্বিভাগে এবং প্রায় এক হাজার ৭০০ রোগী জরুরি বিভাগে চিকিৎসা নেন। এছাড়া অন্তঃবিভাগে প্রতিদিন গড়ে প্রায় চার হাজার রোগী ভর্তি থাকেন।
জানা গেছে, ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে হাসপাতালটির চিকিৎসক, শিক্ষার্থী, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে আহতদের চিকিৎসা ও সহায়তা দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে প্রায় তিন হাজার আহত ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে প্রতিষ্ঠানটি বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি কোভিড-১৯ মহামারীতেও হাসপাতালটি নিরবচ্ছিন্নভাবে চিকিৎসাসেবা দিয়ে অসংখ্য মানুষের জীবন রক্ষায় ভূমিকা রেখেছে। এ বছর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ এর জন্য মনোনীত করা হয়েছে।

Ads small one

সাতক্ষীরায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

সংবাদদাতা: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় সাতক্ষীরার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) জেলার বিভিন্ন বিদ্যালয়ে দিনটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা আয়োজন করা হয়।

 

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিদ্যালয়গুলোতে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও তাঁর শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এসব আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশ নেন।

 

এ ছাড়া শিক্ষার্থীদের মননশীলতা বৃদ্ধি এবং মহানবী (সা.)-এর জীবন ও কর্ম সম্পর্কে তাদের জানার আগ্রহ তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মহানবী (সা.)-এর জীবন ও কর্মের ওপর কুইজ প্রতিযোগিতা। দিনটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের নৈতিকতা, শিষ্টাচার, মানবিকতা ও পারস্পরিক সম্প্রীতির চর্চায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেন।

 

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন শিশুদের নৈতিক, মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে শিশুদের জানার সুযোগ তৈরি হয় এসব আয়োজনের মাধ্যমে।’ তিনি জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের জন্য শিক্ষক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জেলার সাতটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বিদ্যালয়ভেদে কর্মসূচির ধরনে কিছুটা ভিন্নতা থাকলেও ধর্মীয় আলোচনা, মিলাদ ও দোয়া এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ছিল আয়োজনের অন্যতম প্রধান অংশ।

দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দেবহাটা উপজেলার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. মঈনউদ্দীন ময়না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. আনোয়ারুল ইসলাম ও বিদ্যালয়ের পিটিএ সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল্লাহ আল তারিক ও সহকারী শিক্ষক আলী ফরহাদ। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো. সোহরাব হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. এবরান আলী। আলোচনা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষার ওপর আলোকপাত করা হয়।

 

 

কলারোয়ার কুশোডাঙ্গায় ভিডব্লিউবি সুফলভোগীদের জীবন দক্ষতা ও আয়বর্ধক প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
কলারোয়ার কুশোডাঙ্গায় ভিডব্লিউবি সুফলভোগীদের জীবন দক্ষতা ও আয়বর্ধক প্রশিক্ষণ

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডিডব্লিউবি)’ কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৭ চক্রের সুবিধাভোগীদের জীবন দক্ষতা এবং আয়বর্ধক মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে এবং ‘আইডিয়াল পারুলিয়া -এর বাস্তবায়ন সহযোগিতায় এই কর্মসূচি পরিচালিত হয়। কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা ও পিছলাপোল-এই দুটি ওয়ার্ডের মোট ৬০ জন নারী এই প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাঈদ আলী গাজীর সভাপতিত্বে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়া হয়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান।

কর্মশালায় অংশগ্রহণকারী নারীদের জীবন দক্ষতা ও আয়বর্ধক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ফিল্ড ট্রেইনার জাকির হোসেন। এছাড়া ট্রেইনার সেলিনা খাতুনও উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন এবং প্রশিক্ষণ প্রদান করেন।

দেবহাটা উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের নবাগত ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
দেবহাটা উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের নবাগত ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট দেবহাটা উপজেলা শাখার পক্ষ থেকে নবাগত ওসি এইচ এম শাহীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল রাত ৯ টায় দেবহাটা থানার ওসির কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট শাখার আহ্বায়ক অসীম কুমার ঘোষ, সদস্য সচিব হিরন কুমার মন্ডল, সদস্য ও পারুলিয়া জেলেপাড়া মন্দির কমিটির সভাপতি পলাশ মন্ডল, সদস্য যথাক্রমে অনিমেষ চন্দ্র বর, সুমন মন্ডল ও সুফল বাবু।

মতবিনিময়ের সময় দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন আগামী ১৭ ই ভাদ্র শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীর ও সারোদিয়া দুর্গা পুজাসহ এলাকায় সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।