শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

বিরতির পর নতুন লুক ও চরিত্র নিয়ে শুটিংয়ে দীঘি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
বিরতির পর নতুন লুক ও চরিত্র নিয়ে শুটিংয়ে দীঘি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তরুণ নায়িকা প্রার্থনা প্রার্থনা ফারদিন দীঘি আবারও ব্যস্ত সময় পার করছেন নতুন সিনেমার শুটিং নিয়ে। তার অভিনীত বিদায় সিনেমার শুটিং ফের শুরু হয়েছে। কিছুদিন বিরতির পর আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এ অভিনেত্রী।
সিনেমাটির প্রথম ধাপের শুটিং শেষ হওয়ার পর সাময়িক বিরতি নেওয়া হয়েছিল। এরপর নির্মাতা মেহেদী হাসান হৃদয় অন্য একটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলেন। সেই কাজ শেষ করে সম্প্রতি আবার শুরু হয়েছে বিদায় সিনেমার শুটিং। আর শুটিংয়ে ফিরেই আলোচনায় দীঘি।

শুটিং সেট থেকে ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন অভিনেতা ফারুক আহমেদ। সিনেমাটিতে দীঘির উপস্থিতিও নজর কাড়ে। নতুন লুক ও চরিত্র নিয়ে তিনি দর্শকদের সামনে কেমনভাবে হাজির হবেন, তা নিয়ে এরই মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও দীঘি এখন নিয়মিত নায়িকা চরিত্রে কাজ করছেন। একের পর এক নতুন সিনেমায় নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন তিনি। বিদায় সিনেমাটিও তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি বলে মনে করা হচ্ছে।

এই সিনেমায় দীঘির সঙ্গে অভিনয় করছেন ফারুক আহমেদ, বাপ্পারাজ ও আলীরাজের মতো অভিজ্ঞ অভিনয়শিল্পীরা। সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা দীঘির অভিনয় ক্যারিয়ারে নতুন সমৃদ্ধি যোগ করবে বলেই ধারণা করা হচ্ছে।

নির্মাতা সূত্রে জানা গেছে, দ্রুত শুটিং শেষ করে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিদায়। ফলে ঈদের সিনেমার তালিকায় দীঘির নতুন উপস্থিতি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে।

শ্যামনগরে যুবদল নেতার বিরুদ্ধে জ¦ালানীবাহী গাড়ি লুট ও পাম্প মালিককে হত্যার হুমকির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
শ্যামনগরে যুবদল নেতার বিরুদ্ধে জ¦ালানীবাহী গাড়ি লুট ও পাম্প মালিককে হত্যার হুমকির অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে মটরসাইকেলের জ¦ালানী না পেয়ে ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ী লুটসহ মালিককে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে শহীদুন-নবী নামের এক যুবদল নেতা প্রায় ৪০/৫০ জন কর্মী-সমর্থক নিয়ে শ্যামনগরের খানপুর এলাকার অবস্থিত শ্যামনগর ফিলিং স্টেশনে পৌছে এমন হুমকি দেন বলে অভিযোগ।

 

এঘটনার প্রতিবাদে শনিবার দুপুর একটায় ফিলিং স্টেশন কতৃপক্ষ সংবাদ সম্মেলন করে হুমকিদাতাসহ তার সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি ফিলিং স্টেশনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।

হুমকিদাতা কাজী শহিদুন-নবী বাবু সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্য। মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
শ্যামনগর ফিলিং স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বিলাল হোসেন।

 

তিনি বলেন, প্রশাসনের নির্দেশনা মেনে তারা শ্যামনগর উপজেলার চারটি ইউনিয়নসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকসহ জনগুরুত্বপুর্ণ প্রতিষ্ঠানে কর্মরতদের অকটেন ও পেট্রোল সরবরাহ করছেন। এছাড়া উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে তাদের জন্য নির্ধারণ করে দেয়া এলাকার জনগোষ্ঠীর মধ্যে সেচকার্য্য সম্পাদনের জন্য বরাদ্দ অনুযায়ী ডিজেল সরবরাহ করছেন।

লিখিত বক্তব্যে বিলাল হোসেন দাবি করেন, আকস্মিকভাবে শনিবার সকালে পাশর্^বর্তী কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের শতাধিক ব্যক্তি ৫০টি মটরসাইকেল নিয়ে জ¦ালানী নিতে ভিড় করে। এসময় প্রশাসনের নির্দেশনা মেনে তারা শ্যামনগরবাসীর জন্য জ¦ালানী সরবরাহের দায়িত্বে রয়েছেন- বলে জানালে তারা উত্তেজিত হয়ে উশৃঙ্খল আচারণ শুরু করে। একপর্যায়ে যুবদল নেতা শহীদুন-নবী বাবু নিজ এলাকায় খবর পাঠিয়ে আরও দুই শতাধিক মটরসাইকেল আনিয়ে গোটা ফিলিং স্টেশনের জ¦ালানী সরবরাহ ব্যবস্থাসহ মহাসড়ক বন্ধ করে দেয়।

 

এসময় শ্যামনগর থানা পুলিশের কাছে বার বার সহযোগীতা চেয়েও পাওয়া যায়নি বলেও তিনি অভিযোগ করেন। পরবর্তীতে প্রায় তিন ঘন্টা ধরে শহীদুন-নবী বাবু ও তার কর্মী সমর্থকরা ফিলিং স্টেশনে অবস্থান করে ইচ্ছামত জ¦ালানী সংগ্রহ করেন এবং পরবর্তীতে তাদের তেলবাহী গাড়ী লুটের হুমকি দেন।

বিলাল হোসেনের অভিযোগ ফিলিং স্টেশনে অবস্থানকালে যুবদল নেতা শহীদুন-নবী ও তার অনুসারীরা যাতায়াতের পথে মৌতলা পৌছোলে মালিকের ব্যক্তিগত গাড়ী ভাংচুরসহ তেলবাহী গাড়ী লুট করবে বলে হুমকি দেয়। এমন অবস্থার প্রেক্ষাপটে নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন- উল্লেখ করে শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের তদারকিতে জ¦ালানী সরবরাহ নিশ্চিত করা না হলে ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ করবেন বলেও জানান।

জনাকীর্ণ এ সংবাদ সম্মেলনে বিলাল হোসেন অভিযোগ করেন, সম্প্রতি শ্যামনগর থানার অফিসার ইনচার্জ পুলিশ সদস্যদের ব্যবহারের কথা বলে কয়েকটি রেজিষ্ট্রেশনহীন মটরসাইকেলের জন্য প্রত্যায়নপত্র দিয়ে সুপারিশ জানিয়েছিল। কিন্তু সরকারি নির্দেশনা মেনে জ¦ালানী সরবরাহের কারনে রেজিষ্ট্রেশন না থাকা মটরসাইকেলে পেট্রোল দিতে না পারায় তারা ক্ষুব্ধ হন। যারপ্রেক্ষিতে প্রয়োজনীয় মুহুর্তে বার বার যোগাযোগের চেষ্টা করা সত্ত্বেও অফিসার ইনচার্জের সহযোগীতা পাওয়া যাচ্ছে না বলেও উক্ত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

 

এসময় অন্যান্যের শ্যামনগর ফিলিং স্টেশনের অফিস সহকারী আবু তাহের ও কর্মচারী পরিষদের নেতা শিমুল হোসেন উপস্থিত ছিলেন।

এসব বিষয়ে জানতে যুবদল নেতা শহীদুন-নবী বাবুর ব্যবহৃত ব্যক্তিগত মুটোফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরবর্তীতে তাকে ম্যাসেজ পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

 

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা চায় সরকার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা চায় সরকার

তথ্য অধিদফতর ঢাকার আয়োজনে এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহযোগিতায় সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রধান প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নে গণমাধ্যমে প্রচার সংক্রান্ত মতবিনিময় সভা আজ (শনিবার) খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) ইয়াকুব আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকার গঠন হয়েছে দুই মাস; ভোটের কালি এখনও মুছেনি। জনকল্যাণমুখী সরকার জনকল্যাণে প্রথমেই ফ্যামিলি কার্ডের পাইলটিং প্রকল্প চালু করেছে। ইতোমধ্যে সরকারের কৃষি ঋণ মওকুফে ১২ লাখ কৃষক উপকৃত হয়েছে। ২১ হাজার ১৪ জন কৃষকের হাতে পৌঁছে গেছে কৃষক কার্ড; এরই অংশ হিসেবে মোট ১৫টি উপজেলায় শতভাগ কৃষক কার্ড পাবে।

 

তিনি আরও বলেন, ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মগুরুদের সম্মানি ও উৎসব ভাতা চালু করেছে সরকার। সারা দেশে চলমান খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। পরিবেশ রক্ষায় সরকারের ২৫ কোটি বৃক্ষরোপনের পরিকল্পনা রয়েছে। এবার হজ ব্যবস্থাপনায় প্রত্যেক হজযাত্রীর থেকে ১২ হাজার টাকা করে কম নেওয়া হয়েছে। আপনারা জানেন, হামের প্রকোপ মোকাবেলায় ইতোমধ্যে টিকা কার্যক্রম শুরু হয়েছে। কর্মসংস্থান সৃষ্টিতে স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার যার ৮০ শতাংশই নারী।

প্রধান অতিথি বলেন, সাংবাদিকরা সরকারের অংশীজন। সরকার জানতে চায় তার অংশীজনেরা কি ভাবছে। বিশে^র যুদ্ধ পরিস্থিতিতে, বিশ^মন্দা মোকাবেলায় সরকারকেও কিছু ব্যবস্থা নিতে হয়েছে। ব্যয় সংকোচন করতে হচ্ছে সব ক্ষেত্রে যার প্রভাব আমাদের উপরও পড়বে। যার কারণে গুজব, অপতথ্য, মিথ্যাতথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। তাই এই গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার।

সভায় সরকারের উন্নয়ন প্রক্রিয়ায় তথ্য অধিদফতরের ভূমিকা এবং আগামীর চ্যালেঞ্জ বিষয়ে তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) মোছাঃ মোবাস্বেরা কাদেরী বলেন, সরকারের সেবাসমূহ যেন প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সাংবাদিকদের তাদের লেখনীর মাধ্যমে জনসম্পৃক্ততা সৃষ্টি এবং সচ্ছতা নিশ্চিত করতে হবে।

 

গুজব ও অপতথ্য প্রতিরোধে তথ্য অধিদফতর ফ্যাক্ট চেকিং কার্যক্রম শুরু করেছে। অপতথ্য প্রচাররোধে ফেসবুক পেজ, ওয়েবসাইট প্রভৃতির সন্ধান দিয়ে তথ্য অধিদফতরকে একাজে সহায়তা করার আহবান জানান তিনি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হজ প্যাকেজ, খাল খনন প্রতিটি সেবা একটি আর একটির সাথে সংযুক্ত হয়ে সম্পূর্ণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে তাই তিনি বলেন, সঠিক তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে সাংবাদিকদের। তবেই সম্মিলিতভাবে এগিয়ে যেতে পারবে সরকার।

গুজব প্রতিরোধ, কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার ও নিউমিডিয়া বিষয়ে আলোচনা করেন উপপ্রধান তথ্য অফিসার (নিউমিডিয়া) নাসরীন জাহান লিপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন ও অর্থ) হাছিনা আক্তার। খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর।

 

সভায় তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার (মনিটরিং) অনসূয়া বড়–য়া, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।

সভায় তথ্য অধিদফতর, খুলনা আঞ্চলিক তথ্য অফিস, জেলা তথ্য অফিসের কর্মকর্তা, স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং নিবন্ধিত অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নেন। তথ্যবিবরণী

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

সংবাদদাতা: ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আবু হাসান। শনিবার (১৮ এপ্রিল) সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু ও ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব।

সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আবু মুসা।

এছাড়াও উপস্থিত ছিলেন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির (রেজি: নং ৮৭/সাত) সভাপতি ও আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলামসহ বন্দরের বিভিন্ন রেজিস্ট্রেশনভুক্ত সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।