বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ভূমিকম্পে কলম্বিয়ায় নিহত ১১১, আরও প্রাণহানির শঙ্কা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ
ভূমিকম্পে কলম্বিয়ায় নিহত ১১১, আরও প্রাণহানির শঙ্কা

শক্তিশালী ভূমিকম্পে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে অন্তত ১১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকে। এতে বহু মানুষ আহত হয়েছেন এবং আতঙ্কে বাসিন্দাদের অনেকেই নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছেন।

এদিকে ভূমিকম্পের কারণে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সংস্থ্যাটি জানিয়েছে, সোমবার (১০ আগস্ট) ভোরে আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের চোকো প্রদেশের সান হোসে দেল পালমারের কাছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৭ কিলোমিটার। এর ফলে দেশটির বিভিন্ন বড় শহরেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে পশ্চিমাঞ্চলীয় রিসারালদা প্রদেশে। কফি উৎপাদনের জন্য পরিচিত এ অঞ্চলের গভর্নর হুয়ান দিয়েগো পাতিনো টেলিভিশন চ্যানেল কারাকোলকে জানিয়েছেন, সেখানে অন্তত ৪২ জন নিহত হয়েছেন।

কলম্বিয়ার অন্যতম বড় শহর ক্যালিও ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির মেয়র আলেহান্দ্রো এদের জানিয়েছেন, অন্তত ৩০টি ভবন ধসে পড়েছে। এসব ভবনের মধ্যে ১০টিতে উদ্ধারকাজ চলছে। তবে ক্যালিতে এখনো প্রাণহানির সংখ্যা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

ধ্বংসস্তূপ সরানোর কাজে অংশ নেওয়া ক্যালির স্থানীয় বাসিন্দা হুয়ান কার্লোস অসোরিও বলেন, ‘ভবনটি পুরোপুরি ধসে পড়েছে। শব্দটি বোমা বিস্ফোরণের মতো মনে হয়েছিল। পরিস্থিতি ভয়াবহ। আমরা প্রতিবেশীরা সবাই মিলে কাজ করছি। মানবশৃঙ্খল তৈরি করে ধ্বংসস্তূপ সরাচ্ছি। আমাদের ভারী যন্ত্রপাতি প্রয়োজন। অনেক মানুষ আটকা পড়ে আছেন।’

এদিকে রিসারালদা প্রদেশের রাজধানী পেরেইরায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে একটি ভবনের ফাটল ধরা সম্মুখভাগ ধসে পড়তে দেখা গেছে। এতে চারপাশে ধুলা ও ধ্বংসাবশেষের মেঘ তৈরি হয়। রাস্তায় থাকা মানুষ আতঙ্কে ছুটে পালান।

ম্যানিজালেস শহরের একটি নব্য-গথিক ক্যাথেড্রালের ওপরের টাওয়ারগুলোর একটিও ভূমিকম্পের আঘাতে ধসে পড়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের সবচেয়ে কাছের প্রদেশ চোকোতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রদেশটির গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্দোবা-কুরি জানিয়েছেন, রাজধানী কুইবদোতে প্রাণহানি, বহু মানুষ আহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে বাসিন্দাদের পরাঘাত বা আফটারশকের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

Ads small one

জেলা লিগ্যাল এইড অফিসারের সাথে তালায় সংলাপ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
জেলা লিগ্যাল এইড অফিসারের সাথে তালায় সংলাপ অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার লিটন দাশ’র সাথে তালায় প্রান্তিক, দলিত ও পিছিয়ে পড়া জনোগষ্ঠীর প্রতিনিধিদের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। তালার বেসরকারি সংস্থা ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহেযাগীতায় সমতার জন্য লড়ি (সজল) প্রকল্পের অধিনে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভূমিজ ফাউন্ডেশন সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন, ভূমিজ ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগ্যাল এইড এর কর্মপরিধি, সেবা গ্রহীতাদের সেবা প্রদান ও গ্রহণসহ বিচার প্রক্রিয়া বিষয়ে আলোচনা করেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার লিটন দাশ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা বারের আইনজীবী অ্যাড. মনির উদ্দীন। এসময় সাংবাদিক জুলফিকার রায়হান, ভূমিজ ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা দে অঞ্জন কুমার, তারেক সরকার, সপ্না বিশ^াস, মহাদেব দাশসহ অংশগ্রহণকারী দলিত ও প্রান্তিক নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালায় আইটি পেশাজীবী ও যুব ক্ষমতায়ন বিষয়ক দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
তালায় আইটি পেশাজীবী ও যুব ক্ষমতায়ন বিষয়ক দিবস পালন

তালা প্রতিনিধি: র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরার তালায় আইটি পেশাজীবী ও যুব ক্ষমতায়ন বিষয়ক দিবস-২৬ পালিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিত, খুলনা’র ইনক্লুসিভ ডিজিটাল পাথওয়েস ফর ডিসঅ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি (আইডিপিডিভিসি) প্রকল্পের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দলিত’র টেকনোলজি প্রশিক্ষক পবিত্র দাস।

 

দাতা সংস্থা ফান্দাজিওন সানজিনো অনলুস ইতালী’র সহযোগীতায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক।

 

বক্তব্য রাখেন, সাংবাদিক জুলফিকার রায়হান, দলিত’র প্রকল্প কর্মকর্তা জয়ন্ত কুমার দাস ও স্বেচ্ছাসেবক রঘু দাস প্রমুখ। এরআগে একটি র‌্যালী তালা সদর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থী, ই-কর্মার্স উদ্যোক্তা ও দলিত’র উপকারভোগী কম্পিউটার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গণশুণানী অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গণশুণানী অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় ঝুঁকিপূর্ণ নারীদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতকরণে লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয়ন ইউনিয়ন এবং খ্রীষ্টান এই’র অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তালা উইমেন জব ক্রিয়েশন সেন্টারের সভা কক্ষে এই শুণানী অনুষ্ঠিত হয়। উইমেন জব ক্রিয়েশন সেন্টার’র আয়োজনে শুনানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার আশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও সেবা গ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার লিটন দাশ।

হাসিনা পারভীন’র পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, অধ্যাপক রেজাউল ইসলাম, অধ্যাপক অচিন্ত্য সাহা, সাতক্ষীরা বারের আইনজীবী মনির উদ্দীন, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, পানি কমিটির নেতা মীর জিল্লুর রহমান, শিশু তীর্থের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, জুলফিকার রায়হান, মাগুরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেহেনা খাতুন, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রকল্প কর্মকর্তা বাবর আলী, তানজিলা কাতুন, মনজিলা খাতুন, বিরাম কুমার ঘোষ, হাসি কুন্ডু ও প্রশান্ত কুমার ঘোষ প্রমুখ।

সভায় লিগ্যাল এইড সেবা প্রদান ও গ্রহণসহ আদালতের বিচার পাওয়া, মামলা দায়ের এবং গ্রহণ প্রক্রিয়া বিষয়ে আলোচনা হয়। এসময় এনজিও কর্মী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও প্রান্তিক নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।