মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ভোমরা বন্দরের পার্শ্ববর্তী সড়কের মধ্যে বিদ্যুতের খুঁটি রেখে পাকাকরণের কাজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
ভোমরা বন্দরের পার্শ্ববর্তী সড়কের মধ্যে বিদ্যুতের খুঁটি রেখে পাকাকরণের কাজ

এম শফিকুল ইসলাম: ভোমরা বন্দর নগরীর দক্ষিণপাশের জনগুরুত্বপূর্ণ একটি সড়কের মধ্যে বৈদ্যুতিক একাধিক খুঁটি রেখেই প্রশস্ত ও পাকাকরণের কাজ শেষ করা হয়েছে। বন্দরের কাস্টমস হাউজ মোড় থেকে ভোমরা পুরাতন হাটখোলা মন্দির এলাকা পর্যন্ত সড়কের মধ্যে রয়ে গেছে বৈদ্যুতিক খুঁটি। গত পবিত্র ঈদুল আযহা উৎসব চলাকালীন সময়ে এ সড়কের সংস্কার কাজ শেষ হয়েছে।

 

ঠিকাদারদের পক্ষে থেকে সড়কের মধ্যে বৈদ্যুতিক খুঁটি অপসারণের কথা জানানো হলেও সংশ্লিষ্ট বিভাগ কোন পদক্ষেপ নেয়নি। সুতরাং ঠিকাদার সড়কের মধ্যে বৈদ্যুতিক খুঁটি রেখেই সড়কের ঢালায় কাজ শেষ করেছেন। ফলে দুর্ঘটনা আশঙ্কার পাশাপাশি সড়ক বর্ধিতকরণের কোন সুফল পাচ্ছে না চলাচলকারী যানবহন।

 

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এ সড়কটিতে বিদ্যুতের খুঁটি রেখে ঢালাই করার কারণে সড়ক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ইজিবাইক, মোটরসাইকেল, ব্যাটারি ভ্যান, সিএনজি ও স্কুল বাস চালকরা বেশি দুর্ঘটনার শংকা করছেন। এছাড়া যানবাহন চলাচলের মধ্যেও পাশাপাশি ক্রসিং করার সময় মারাত্মক প্রতিবন্ধকতার শিকার হচ্ছে।

 

স্থানীয় বসবাসকারী লোকজন রাস্তার মধ্যে বিদ্যুৎ খুঁটি রেখে সড়ক প্রশাস্ত ওঠ ঢালাই করার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইউপি সদস্য সন্তোষ ঘোষ বলেন, রাস্তার মধ্যে থেকে বিদ্যুৎ খুঁটি সরানোর পর সংস্কার করলে দুর্ঘটনা এড়ানো অনেকটা সম্ভব হতো। এছাড়া সাধারণ জনগণের চলাচলেও কোন ব্যাঘাত সৃষ্টি হতো না। বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, বন্দর সড়কের বিপরীতে বাইপাস সড়ক হিসেবে এ সড়কের অধিক গুরুত্ব রয়েছে।

 

কাস্টম সিএন্ডএফ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, ভোমরা বন্দরের প্রধান সড়কের যানজট নিরসন ও ভারসাম্য বজায় রাখতে এ সড়কটিকে বাইপাস সড়ক হিসেবে নির্মাণের পরিকল্পনা রয়েছে। কাস্টম হাউস ঘোষণার পর এ সড়কটির ব্যবহার এবং পণ্য পরিবহনের সহায়ক ভূমিকা রাখছে।

 

 

 

Ads small one

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে এই অভিযান পরিচালনা করে চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিভিন্ন জলাশয়ে অবাধে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করায় দেশীয় মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। চায়না দুয়ারি জাল ব্যবহার করে সাতবাড়িয়া ও সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ এলাকায় মাছ ধরা হচ্ছে ইউনিয়ন আনসার দলনেতারা খবর দিলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিলের পানি থেকে আনুমানিক দুই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলামের নির্দেশনায় জনসম্মুখে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস ও বিনষ্ট করা হয়েছে। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি অফিসার মিয়াজান আলীসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

পত্রদূত রিপোর্ট: ছেলে সুমন হুসাইনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যার পর পানিতে ডুবিয়ে লাশ গুমের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে সোমবার রাতে কারো নাম উল্লেখ না করে সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের পূর্ব কৈখালি গ্রামের আব্দুল হমিদ সরদারের ছেলে প্রাইভেটকার চালক সুমন হুসাইনকে মুঠোফেনে ডেকে নিয়ে যায় অজ্ঞাতনামা কয়েক জন। পরদিন সকালে কেসমত আলীর মাছের ঘের থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ লাশের পাশ থেকে ৩৩ ভোল্টের বৈদ্যুতিক তার, দুটি লোহা কাটা ব্লেড ও সিমবিহীন একটি বাটাম ফোন উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান, এ ঘঁনায় নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে অজ্ঞতনামা ৩/৪জনকে আসামী করে সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার ক্লু উদ্ধার করে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে এমরান খান লিখেছেন, ‘বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত পদ থেকে আজ পদত্যাগ করলাম।’

এর আগে গত ২৩ জুন জামায়াতে ইসলামী সমর্থিত সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।