ভোমরা-বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ও পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বভাবিক
এম এ রহিম, বেনাপোল (যশোর): টানা তিনদিন পর ভোমরা-ঘোজাডাঙ্গা, বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। স্বাভাবিক হয়েছে পাসপোর্ট যাত্রী যাতায়াত। ফলে কর্মচাঞল্য ফিরেছে উভয় বন্দরে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে বন্ধ ছিল দু দেশের মধ্যে আমদানি রপ্তানি পন্য পরিবহন ও পাসপোর্ট যাত্রী যাতায়াত।
বন্দর কর্তৃপক্ষসহ বেনাপোল সিএন্ডএফ ষ্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতের পশ্চিমবঙ্গের ৩৩টি বিধানসভা কেন্দ্রে ২৯ এপ্রিল ছিল ভোট গ্রহণ। এ উপলক্ষে রবিবার সন্ধ্য ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত মানুষ ও যানবাহন চলাচল সীমিত করার নির্দেশনা দেয় ভারতের উত্তর ২৪ পরগনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে তিনদিন বন্ধ থাকে বানিজ্য ও পাসপোর্ট যাত্রী যাতায়াত। তবে রোগীসহ বিশেষ ক্ষেত্রে যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা থাকে শিথিল।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকে আবার পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক হয়েছে। সকাল থেকে পাঁচশতাধিক যাত্রী যাতায়াত করেছে।
টানা তিনদিনের ক্ষতি পুষিয়ে নিতে রাতদিন বন্দরের লোডআনলোডিং সচল থাকবে বলে জানান বন্দর ও কাষ্টম সংশ্লিষ্টরা।









