মুক্তমত: দুর্গা পূজায় বাড়ি ফেরা, ঢাকা-সাতক্ষীরা বাসভাড়া
শ্যামল শীল
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পরিবারের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা থেকে সাতক্ষীরায় বাড়ি ফিরছেন অসংখ্য মানুষ। আজ সকালে গুলিস্তানে কয়েকটি পরিবহন কাউন্টারে টিকিটের মূল্য জানার চেষ্টা করি। অধিকাংশ কাউন্টারে টিকেটের মূল্য ভিন্ন ভিন্ন। ইমাদ পরিবহনে জনপ্রতি ভাড়া ৮৫০ টাকা। পরিবহন কর্তপক্ষের সাথে কথা বলে জানতে পারি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ভাড়া বৃদ্ধি পেয়েছে। তবে কিছু কিছু কাউন্টারে বাড়তি ভাড়া নিচ্ছে। বাড়ি ফেরার পথে বাসভাড়া ৮৫০ টাকা হওয়ায় যাত্রীদের মধ্যে ভাড়া নিয়ে আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।
কর্মজীবী মানুষ, নিম্ন আয়ের কর্মচারী ও সাধারণ যাত্রীদের জন্য উৎসবের সময় যাতায়াতের খরচ একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিবারের একাধিক সদস্যকে নিয়ে বাড়ি ফিরতে হলে যাতায়াত ব্যয় আরও বেড়ে যায়। ফলে অনেকের জন্য আনন্দের এই যাত্রা আর্থিক চাপের কারণ হয়ে দাঁড়ায়।
যাত্রীদের দাবি, দুর্গাপূজার সময় বাসভাড়া যেন অযৌক্তিকভাবে বৃদ্ধি না করা হয়। পরিবহন কর্তৃপক্ষের উচিত নির্ধারিত ভাড়া কার্যকর রাখা, টিকিটের মূল্য স্পষ্টভাবে জানানো এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তদন্ত করা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাত্রীদের প্রত্যাশা, ঢাকা-সাতক্ষীরা রুটে বাসভাড়ার বিষয়ে যথাযথ নজরদারি নিশ্চিত করা হোক, যাতে সাধারণ মানুষ সাশ্রয়ী খরচে নিরাপদে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দুর্গাপূজার আনন্দ উপভোগ করতে পারেন। নির্ধারিত ভাড়া নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা এবং উৎসবের সময় পরিবহন ব্যবস্থায় যাত্রীবান্ধব পরিবেশ বজায় রাখা।
লেখক: সাবেক জবি শিক্ষার্থী ইতিহাস বিভাগ, ঢাকা।









