তালায় পি*টি*য়ে হ*ত্যা মামলার আসামীরা অধরা!
পত্রদূত রিপোর্ট: তালায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ ম-ল (৫৩) নামের এক মাছ চাষিকে গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর ৩০ ঘণ্টার বেশি সময় পার হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। নিহত ক্ষিতিশ ম-ল তালা সদরের জেয়ালা গ্রামের মৃত মনীন্দ্রনাথ ম-লের ছেলে। নিহতের স্ত্রী সুলেখা ম-ল বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ছয় থেকে সাতজনকে আসামি করে তালা থানায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১৩। মামলার আসামিরা হলেনÑতালা উপজেলার জেয়ালা গ্রামের শহর আলী শেখের ছেলে গফ্ফার শেখ, একই গ্রামের গোকুল ঘোষের ছেলে বিশ্ব ঘোষ ওরফে কানা বিশ্ব, জগন্নাথ ঘোষের ছেলে শিমুল ঘোষ ও বিশ্ব ঘোষ, চ-িপুর গ্রামের আব্বাস শেখের ছেলে হাবিবুর রহমান, আতিয়ার রহমান গাজীর ছেলে রবিউল গাজী, জিতেন ঘোষের ছেলে সমর ঘোষ, অজিয়ার রহমানের ছেলে ইব্রাহীম হোসেন, নলতা কারিকরপাড়ার সাত্তার ওরফে বেড়ে সাত্তার এবং আটারই গ্রামের আব্দুল মজিদ।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরি সন্দেহে ক্ষিতিশ ম-লকে আটক করা হয়। পরে তাঁকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালানো হয়। নির্যাতনকারীরা তাঁর হাত-পা ভেঙে দেয়, মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। ভোর পর্যন্ত তাঁর ওপর এই বর্বর নির্যাতন চালানো হয়।
পরদিন সকাল আটটার দিকে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আক্তারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের দাবি, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, মাছ চুরির অপবাদে ক্ষিতিশ ম-লকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আসামিদের গ্রেপ্তারে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।






