মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মেলবোর্নে রুনা লায়লার ‘লিগ্যাসি ট্যুর’, সঙ্গে থাকছে বেঙ্গল সিম্ফনি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
মেলবোর্নে রুনা লায়লার ‘লিগ্যাসি ট্যুর’, সঙ্গে থাকছে বেঙ্গল সিম্ফনি

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লাকে ঘিরে বিশেষ কনসার্ট ‘রুনা লায়লা লিগ্যাসি ট্যুর’। আগামী ৮ আগস্ট শনিবারে মেলবোর্নের অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্বমানের ভেন্যু ‘মেলবোর্ন রিসাইটাল সেন্টার’-এ এই জমকালো মিউজিক্যাল ইভেন্টটি অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে এই আয়োজন।

এবারের সফরে কিংবদন্তি শিল্পী রুনা লায়লার পাশাপাশি মঞ্চ মাতাবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘বেঙ্গল সিম্ফনি’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতনামা সংগীত পরিচালক ইমন চৌধুরীর নেতৃত্বে এই ব্যান্ডটি মেলবোর্নের শ্রোতাদের লাইভ মিউজিকের এক অনন্য অভিজ্ঞতা উপহার দেবে। পুরো আয়োজনটির ব্যবস্থাপনায় রয়েছে ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ’।

বেঙ্গল সিম্ফনির ব্যান্ড ম্যানেজার সুজন দেবনাথ এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, “আয়োজকদের সাথে আমাদের প্রাথমিক আলাপ সম্পন্ন হয়েছে এবং আরও কিছু চূড়ান্ত বিষয় নিয়ে আলোচনা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ জুলাই আমরা মেলবোর্নের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করব।”

এদিকে ব্যান্ডের অন্যতম সদস্য মো. সাইদুজ্জামান সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে কনসার্টের অফিসিয়াল পোস্টার প্রকাশ করে উছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, এই বিশেষ সন্ধ্যায় রুনা লায়লার চিরসবুজ ক্লাসিক গানের পাশাপাশি বেঙ্গল সিম্ফনির পরিবেশনায় শ্রোতারা কোক স্টুডিও বাংলার সাম্প্রতিক সময়ের বেশ কিছু তুমুল জনপ্রিয় হিট গানের স্বাদ পাবেন।

যার মধ্যে রয়েছে— ‘সাদা সাদা কালা কালা’, ‘কথা কইয়ো না’, ‘বাজি’, ‘আমি ঘুমটা খুলে’, ‘টাকা পাখি’ সহ আরও অনেক জনপ্রিয় গান।

ইতিমধ্যেই এই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রবাসী বাঙালি এবং সংগীতপ্রেমীদের মাঝে আয়োজনটিকে ঘিরে এখন থেকেই ব্যাপক উন্মাদনা ও আগ্রহ তৈরি হয়েছে।

Ads small one

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে এই অভিযান পরিচালনা করে চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিভিন্ন জলাশয়ে অবাধে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করায় দেশীয় মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। চায়না দুয়ারি জাল ব্যবহার করে সাতবাড়িয়া ও সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ এলাকায় মাছ ধরা হচ্ছে ইউনিয়ন আনসার দলনেতারা খবর দিলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিলের পানি থেকে আনুমানিক দুই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলামের নির্দেশনায় জনসম্মুখে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস ও বিনষ্ট করা হয়েছে। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি অফিসার মিয়াজান আলীসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

পত্রদূত রিপোর্ট: ছেলে সুমন হুসাইনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যার পর পানিতে ডুবিয়ে লাশ গুমের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে সোমবার রাতে কারো নাম উল্লেখ না করে সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের পূর্ব কৈখালি গ্রামের আব্দুল হমিদ সরদারের ছেলে প্রাইভেটকার চালক সুমন হুসাইনকে মুঠোফেনে ডেকে নিয়ে যায় অজ্ঞাতনামা কয়েক জন। পরদিন সকালে কেসমত আলীর মাছের ঘের থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ লাশের পাশ থেকে ৩৩ ভোল্টের বৈদ্যুতিক তার, দুটি লোহা কাটা ব্লেড ও সিমবিহীন একটি বাটাম ফোন উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান, এ ঘঁনায় নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে অজ্ঞতনামা ৩/৪জনকে আসামী করে সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার ক্লু উদ্ধার করে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে এমরান খান লিখেছেন, ‘বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত পদ থেকে আজ পদত্যাগ করলাম।’

এর আগে গত ২৩ জুন জামায়াতে ইসলামী সমর্থিত সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।