যোগদান করেই বিভিন্ন দপ্তর ঘুরে দেখলেন তালায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার
পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার নবাগত নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা রবিবার দুপুরে যোগদান করেছেন। তালা উপজেলা সরকারি কমিশনার (ভূমি) রাহাত খান, নবাগত নির্বাহী কর্মকর্তাকে পুষ্পমাল্য দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় নবাগত নির্বাহী কর্মকর্তা তালা উপজেলা শিক্ষা অফিস, কৃষি অফিস, জীবন বীমা, সমাজকল্যাণ অফিস, সমাজসেবা অফিস, সমবায় অফিসসহ বিভিন্ন দপ্তরে ঘুরে দেখেন। তাকে স্বাগত জানান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
পরে উপজেলা নির্বাহী অফিসার তার নিজস্ব কার্যালয়ে সকল কর্মকর্তা কর্মচারী সাংবাদিক এবং জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সবাই মিলিত হন। একই সাথে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।






