মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) ভোরে এফডিসিতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা ফলাফলের বিবরণীতে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

বিবরণীতে বলা হয়েছে, এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দিয়েছেন। চূড়ান্ত গণনায় ৪১৬টি ব্যালট বৈধ এবং ৬৪টি ব্যালট বাতিল বলে গণ্য হয়েছে।

সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবা সানু। তার প্রতিদ্বন্দ্বী ফাইটার ও প্রযোজক আরমান পেয়েছেন ১৪৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

সহ-সভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। এর মধ্যে ডি এ তায়েব সর্বোচ্চ ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা ২১৬ ভোট পেয়ে বিজয়ী হন। একই পদে অভিনেত্রী রোজিনা পেয়েছেন ১৫২ ভোট এবং নূতন ২০৪ ভোট।

সম্পাদকীয় প্যানেলের অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খানকে পরাজিত করে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত।

সাংগঠনিক সম্পাদক পদে ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সনি রহমান। তার প্রতিদ্বন্দ্বী চুন্ন পেয়েছেন ১৮৩ ভোট।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭২ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী পলি পেয়েছেন ১৪৪ ভোট।

দফতর ও প্রচার সম্পাদক পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মারুফ আকিব।

কোষাধ্যক্ষ পদে ২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কামরুজ্জামান কমল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।

এদিকে সমিতির ১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের জন্য এবার ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

তাদের মধ্যে ৩২৪ ভোট পেয়ে প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু। কার্যকরী পরিষদের বাকি ১০টি আসনে নির্বাচিত হয়েছেন আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা এবং ফরহাদ।

এদের মধ্যে আলীবরাজ ২৯৭ ভোট, নাসরিন ২৮৯ ভোট এবং জেসমিন আক্তার ২৮৩ ভোট পেয়ে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় শুক্রবার সকাল সাড়ে ৯টায়। ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এক প্যানেলে সভাপতি পদে প্রার্থী হন ফাইটার ও প্রযোজক আরমান। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে লড়েন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে প্রার্থী হন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে লড়েন জয় চৌধুরী।

এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কিবরিয়া লিপু, খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন স্বপ্না কাশেম, আন্না কামরুননাহার, তাহমিনা হোসেন বেবী, হোসেন আরা রিয়া, পলাশ খান এবং ইউসুফ খান।

Ads small one

সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা

সংবাদদাতা: জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ জুলাই) সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার ‘কুলতিয়া ঘোষপাড়া’ এলাকার বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারা লঙ্ঘনের দায়ে ‘প্রসেনজিৎ ঘোষ দুধ ভান্ডার’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান, “ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণে আমাদের এ অভিযান ও মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

মেহেদী হাসান বলেন “জনস্বার্থ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়টি মাথায় রেখে আজ আমরা সাতক্ষীরা সদরের কুলতিয়া ঘোষপাড়া বাজারে তদারকিমূলক অভিযান চালিয়েছি। আইন অমান্য ও খাদ্যে অনিয়ম করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় প্রসেনজিৎ ঘোষ দুধ ভান্ডারকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমরা ব্যবসায়ীদের সতর্ক করছি যেন তারা সঠিক মান বজায় রেখে ব্যবসা পরিচালনা করেন। সাধারণ মানুষের অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী

 

স্পেনের কাছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে গোল করে নায়ক বনে যাওয়া ২৫ বছর বয়সী এনজো ফার্নান্দেজ ফাইনালে হয়ে ওঠেন খলনায়ক।

ফুটবলের মহারণে আর্জেন্টিনার নামের পাশে কেন বারবার বিতর্ক?ফুটবলের মহারণে আর্জেন্টিনার নামের পাশে কেন বারবার বিতর্ক?
ম্যাচের দ্বিতীয় চাপের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে পাউ কুবার্সিকে ফাউল করে স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিঞ্চিকের কাছ থেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এর মাশুল হিসেবে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে সাবস্টিটিউট ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্তিনার প্রতিরোধ ভেঙে শিরোপা উঁচিয়ে ধরে স্পেন।

একজন খেলোয়াড় কম নিয়ে খেলার সুযোগে ম্যাচ হেরে যাওয়ার পর মারাত্মক সমালোচনার মুখে পড়েন এনজো। হারের একদিন পর নীরবতা ভেঙে জীবনের মানে শুধু জয় নয় উল্লেখ করে এনজো বলেন, ‘সময় যত গড়ায়, আপনি বুঝতে পারবেন একটি ফলাফলের চেয়েও বড় কিছু রয়েছে। বহু বছর ধরে এই দলটি সম্ভাব্য সেরা উপায়ে আমাদের দেশের প্রতিনিধিত্ব করে আসছে।’

চার বছর আগে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর থেকে জাতীয় দলের জার্সিতে পথচলার স্মৃতি স্মরণ করে তিনি আরও বলেন, আর্জেন্টিনার জার্সি পরা মানে কখনও হাল না ছাড়া এবং লোগোর জন্য লড়াই করে যাওয়া। এটি শেখায় যে প্রতিযোগিতা করা মানে কেবল জয় নয়, বরং জার্সির জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়া। এই দলের অংশ হতে পারা, যারা সবসময় শক্ত হয়ে দাঁড়িয়েছে, শেষ পর্যন্ত লড়েছে এবং গর্ব, নম্রতা ও প্রতিশ্রুতি রক্ষা করেছে, তা আমি সবসময় লালন করব।

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাস, কোন আসরে কী ঘটেছে?বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাস, কোন আসরে কী ঘটেছে?
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আর্জেন্টাইন সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। আমাদের পাশে থাকা, প্রতি ম্যাচে সমর্থন দেওয়া এবং বিশ্বজুড়ে আমাদের নিজের ঘরের অনুভূতি এনে দেওয়ার জন্য ধন্যবাদ। দেশের জার্সি পরা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান এবং যখনই ডাক পাবো, নিজের সবটুকু দিয়ে তা রক্ষা করব।

সূত্র: এনডিটিভি

খুলনায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
খুলনায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

খুলনায় অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান আজ (মঙ্গলবার) দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার যোগীপোল ও আড়ংঘাটা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় ৭৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের পাশে আছেন এবং সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। তারই নিদের্শনায় দুর্যোগে আক্রান্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা যেন সরকারি সহায়তা পায় এবং তাদের পাশে থাকতে বিভাগীয় প্রশাসনকে নিদের্শনা প্রদান করেছেন। তিনি বলেন, সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করেছে। এবং দ্রুত জলাবদ্ধতা নিরসণে কাজ করে যাচ্ছে সরকার।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিানে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুল করিম সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। দিঘলিয়া উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

পরে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বেলেঘাট পশ্চিমপাড়ায় অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ৭৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। তথ্যবিবরণী