বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে নকশীকাঁথা ও উইক্যান বাংলাদেশের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক।
নাগরিক প্রকল্পের আওতায় সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এ পক্ষ পালিত হচ্ছে।
উপজেলা পরিষদ হলরুমে নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, ওসিসি কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস ও সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা এবং নারীর প্রতি অবমূল্যায়ন সমাজের অগ্রগতির বড় বাধা। নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা শুধু পরিবারের নয়, রাষ্ট্র ও সমাজেরও দায়িত্ব। নারীরা যাতে নিরাপদে চলাফেরা, শিক্ষা গ্রহণ ও কর্মক্ষেত্রে সম্মানের সঙ্গে কাজ করতে পারেন, সে পরিবেশ তৈরিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক আব্দুল আহাদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহানা আক্তার, উন্নয়নকর্মী শিবানী বিশ্বাস, সাবেক ইউপি সদস্য বেবী নাজনীন, শংকরকাটি মহিলা ক্লাবের সভানেত্রী সুফিয়া খাতুন ও মরমী মহিলা সংগঠনের সভানেত্রী প্রতিমা রাণী মিস্ত্রী।
আলোচনা সভা শেষে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ইজিবাইকযোগে মাইকিং, লিফলেট বিতরণ এবং সদরের চ-ীপুর পূজাম-প মাঠে সচেতনতামূলক নাটক প্রদর্শন করা হয়।

 

Ads small one

তালার নতুন এসিল্যান্ড শাহরিয়ার তানভীর আহমেদের যোগদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
তালার নতুন এসিল্যান্ড শাহরিয়ার তানভীর আহমেদের যোগদান

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন শাহরিয়ার তানভীর আহমেদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পাটকেলঘাটায় অবস্থিত উপজেলা ভূমি অফিসে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাঁকে বরণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি অফিসের বিভিন্ন শাখা পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস ধরে এসিল্যান্ড পদটি শূন্য থাকায় তালা ও পাটকেলঘাটার ভূমিসেবা প্রত্যাশীদের ভোগান্তি পোহাতে হচ্ছিল। নামজারি, ভূমি উন্নয়ন কর ও জমির খারিজসংক্রান্ত কাজে তৈরি হয়েছিল জটিলতা। নতুন এসিল্যান্ডের যোগদানে এসব সেবার কার্যক্রম গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
দায়িত্ব গ্রহণের পর শাহরিয়ার তানভীর আহমেদ ভূমিসেবা সহজীকরণ, স্বচ্ছতা ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি জনগণের ভোগান্তি কমাতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বেনাপোল-ঢাকা রুটে রুপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
বেনাপোল-ঢাকা রুটে রুপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেসের নিয়মিত চলাচলও স্থগিত করা হয়েছে। এতে যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি বেড়েছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে ২৫ নভেম্বর জারি করা এক নির্দেশনায় ৮২৭/৮২৮ নম্বর রুপসী বাংলা এবং ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেসের চলাচল সাময়িক স্থগিতের কথা জানানো হয়। তবে জাহানাবাদ এক্সপ্রেসের পরিবর্তে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে ২০০০৩/২০০০৪ নম্বরের বিকল্প ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যশোর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বিকল্প জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে।
বিকল্প ট্রেনটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কামারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করবে।
বেনাপোল রেলস্টেশন মাস্টার আয়নাল হক জানান, গত ১৯ নভেম্বর থেকে বেনাপোল-ঢাকা রুটে রুপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত রেলওয়ে কর্তৃপক্ষের বিবেচনাধীন।
ট্রেন চলাচল বন্ধ থাকায় টিকিটের টাকা ফেরত নেওয়ার ক্ষেত্রেও যাত্রীরা কিছুটা জটিলতায় পড়ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যাত্রীদের মতে, কম খরচে আরামদায়ক ও তুলনামূলক দ্রুত যাতায়াতের মাধ্যম হওয়ায় চিকিৎসাপ্রার্থী, ব্যবসায়ী, পাসপোর্টযাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রেলপথের ওপর নির্ভরশীল। রুপসী বাংলা এক্সপ্রেস বন্ধ থাকায় বিশেষ করে স্বল্প ও নি¤œ আয়ের মানুষের যাতায়াতে ভোগান্তি বাড়বে। তাঁরা দ্রুত ট্রেনটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন।

 

ছয়ঘরিয়ায় পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
ছয়ঘরিয়ায় পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের আবুল খায়েরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত শিশুটি মাগুর মাছ চাষের জন্য তৈরি একটি গর্তের পানিতে পড়ে যায়। আশপাশে কেউ না থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কারও নজরে আসেনি। পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গর্তের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।