শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

শ্যামনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
শ্যামনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

‘পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান’

পত্রদূত ডেস্ক: “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

সকাল ১০টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে সঠিক পুষ্টির কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে পুষ্টি সচেতনতা পৌঁছে দিতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।

আলোচনা সভায় পুষ্টিহীনতা দূর করতে খাদ্যাভ্যাস পরিবর্তন এবং স্থানীয়ভাবে উৎপাদিত পুষ্টিকর খাবারের ওপর গুরুত্বারোপ করা হয়। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের সমন্বিত উদ্যোগে পুষ্টির লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আলোকপাত করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তা প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুষ্টি বিষয়ক পরামর্শ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Ads small one

মা এবং আমি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
মা এবং আমি

গাজী গিয়াস উদ্দিন
আমার মা আমার আল্লাহ আর আমি
আমরা তিনজনই একত্রে বাস করতাম
এখন মা নেই
প্রভু আছেন
মা প্রভুর কাছেই আছেন।

মা আমাকে সৃষ্টিকর্তার মতোই ভালোবাসতেন
মায়ের আঁচলের নিচেই ভালোবাসা ও আমি ঘুমাতাম
মা ফজরে আমাকে জাগাতেন
আমি ও মা আল্লাহর কাছে চলে যেতাম।

পৃথিবীর সকল বৈভব-সকল আশা আকাঙ্খা
জীবনের সকল সাহস ও সহায় মাকে ঘিরে পেয়েছি
এখন আর চিন্তা কিসের-
আমি ও মা দুজনই আল্লাহর কাছে আছি।

পুড়ে পুড়ে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
পুড়ে পুড়ে

অনিমেষ চন্দন
বাতাসে আগুন লেগে কিভাবে পোড়ে
তুমি তো দেখো না
বোঝনা কিভাবে দগ্ধ হলে মানুষের মন
ফেরার আর আশা থাকে না
তবু তো আগুন নিয়ে খ্যালো রাত-দিন
কে কোথায় কিভাবে দগ্ধ হয়
পুড়ে যায় সময় আঁচে
তুমি তার খবর রাখো না!

পিপাসায় পুড়ে গেলে মন
মানুষের কতটুকু অবশিষ্ট থাকে
সেসব হিসেবে-নিকেশ তুমি তো রাখো না
জানলে না দ্বিধা-দ্বন্ধের প্রদীপের আলো
কতটুকু শিখা কতদূর পোড়াবার
সামর্থ্য আছে তার
কখনো নেও নি-খবর
কেমন আগুনে আজ পুড়ে পুড়ে নিজেই অঙ্গার!

নির্লজ্জ লোভী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
নির্লজ্জ লোভী

‎বাবুর আলী গোলদার
‎নির্লজ্জ লোভী বেহায়া কয় কারে
‎শুনেছি রাজায় রাজায় যুদ্ধ বাঁধে
‎রাজ পতœীকেও ক্ষমা নাহি করে
‎কাপুরুষ ইতর ট্রাম মরবে বেঘোরে।

‎ক্ষমতা থাকে রাশায় যা
‎চীন ভারত ফ্রান্সে যা
‎গোটা মধ্য প্রাচ্য লুটে
‎ঘরের মধ্যে দুর্বলেরে হানে
‎তেল স্বর্ণ সম্পদ ভেনিজুয়েলা লোটে
‎ধিক শত ধিক ইতর প্রাণী বটে।

‎তেজদিপ্ত সূর্য হতো না অস্তমিত
‎সেও এখন টেমস তীরে স্তিমিত।
‎বলদ ইউরোপকে ভাঙ্গিয়ে
‎মাতাল দুনিয়া লুণ্ঠনে
‎সব হারিয়ে যাবে
‎সে দিন বেশি দূরে নয়
‎নীপিড়ীতের হবে জয়।