শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু
সংবাদদাতা: নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সাতক্ষীরার শ্যামনগরে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা মৌজায় মাল্টিপারপাস রেজিলিয়েন্ট কমিউনিটি রিসোর্স সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, প্রকল্প কর্মকর্তা পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার কর্মকর্তা নওমী বিশ্বাস ও কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাসসহ স্থানীয় নারী, পুরুষ ও কিশোর-কিশোরীরা।
আয়োজকরা জানান, ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রচারাভিযান চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। এ সময় গাবুরা ইউনিয়নের ৭২টি প্রাথমিক দলে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।









