শ্যামনগর উপজেলা ওলামা দলের আংশিক আহ্বায়ক কমিটি গঠন
Oplus_131072
সংবাদদাতা: শ্যামনগর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ১৩ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী ও সদস্যসচিব হাফেজ সাইফুল্লাহ আল কাফির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে মো. রবিউল ইসলামকে আহ্বায়ক, মাওলানা জুলফিকার আলীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মাওলানা মফিজুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া মাওলানা আকরাম হোসেন ও মো. শফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দিতে হবে।






