সাতক্ষীরায় ইয়াবা গাঁজা ও মাদকসহ ৫ জন গ্রেপ্তার
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ১৯৯ বোতল কোরেক্স সিরাপ, ১ কেজি ৭১৫ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের নিয়মিত অভিযানে উক্ত ৫ জনসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার নিয়মিত মর্ণিং রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।
মর্ণিং রিপোর্ট অনুযায়ী সাতক্ষীরা সদর থানায় ৪ জন, কলারোয়া থানায় ৩ জন, তালা থানায় ১ জন, কালিগঞ্জ থানায় ৪ জন, শ্যামনগর থানায় ১ জন, ও আশাশুনি থানায় ১ জনকে গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ১ টি, কলারোয়া থানায় ২ টি, কালিগঞ্জ থানায় ১ টি ও আশাশুনি থানায় ১ টি মামলা দায়ের করা হয়েছে।









