সাতক্ষীরায় র্যাবের অভিযানে ৫৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার, ২জন গ্রেপ্তার
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় র্যাবের অভিযানে ৫৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এসময় ২জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ এলাকার মো. মাজেদ মোড়লের ছেলে মো. আসাদুল মোড়ল (৪৫) এবং মৃত ইয়ার আলী মোল্লার ছেলে মো. রুহুল আমিন মোল্লা (৩৯)।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সোমবার (৬ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানার হাড়দ্দাহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৫৪ বোতল উইনকেরিক্স এবং ৮৮ বোতল এস্কাফসহ মোট ৫৪২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
র্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জব্দকৃত মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে আইনানুগভাবে জব্দ করা হয়। পরে গ্রেপ্তাারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।






