সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নির্বাচনে হেনরী সরদার সভাপতি নির্বাচিত
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ গত ২২ নভেম্বর ব্যাংকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ২২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন হেনরী সরদার (চেয়ার)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স. ম. আব্দুস ছাত্তার (ছাতা) পেয়েছেন ২০ ভোট।
সহ-সভাপতি পদে মো. মুজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে নির্বাচিতরা হলেনÑ ব্লক-০১ থেকে তাপসী মন্ডল (১৩ ভোট), ব্লক-০২ থেকে মো. মোসলেম উদ্দীন মোড়ল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ব্লক-০৩ থেকে বাসুদেব মন্ডল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং ব্লক-০৪ থেকে নূরজাহান বেগম (২ ভোট)। সাতক্ষীরা সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলম নির্বাচন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।









