সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে ১৯জন গ্রেপ্তার
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে ১৯জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় একজনের নিকট থেকে ২৫পিস ইয়াবা ও ১০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ১৭এপ্রিল জেলা পুলিশের বিশেষ শাখার মর্ণিং রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের বিশেষ শাখা জানায়, নিয়মিত অভিযানে সাতক্ষীরা সদর থানায় ৩জন, কলারোয়া থানায় ১জন, তালা থানায় ১জন, শ্যামনগর থানায় ৯জন, আশাশুনি থানায় ৪জন এবং পাটকেলঘাটা থানায় ১জনকে গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় পাটকেলঘাটা থানায় ১টি মামলা হয়েছে।






