বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে চব্বিশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে চব্বিশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক

পত্রদূত রিপোর্ট: বৃহস্পতিবার (০২ জুলাই ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ পদ্মশাখরা, তলুইগাছা, ভোমরা, কালিয়ানী, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদকসহ চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ এবং মদ আটক করেছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়াটার জানায়, পদ্মশাখরা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার হাড়দ্দাহ হতে ১ লাখ ৪৯ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। কালিয়ানী বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার ছয়ঘরিয়া পাকা রাস্তার মোড় হতে ৬৪ হাজার ৮০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। ভোমরা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার লক্ষীদাড়ি দক্ষিণ পাকা রাস্তা হতে ৪ হাজার ৭৫০ টাকার ভারতীয় মদ আটক করে।

 

তলুইগাছা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার শাল বাগান হতে ৬ লাখ ৪ হাজার ৮০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি আভিযানে কলারোয়া থানার কেড়াগাছি ও ভাদিয়ালি হতে ১০ লাখ ৮২ হাজার টাকার ভারতীয় মোবাইলে ফোনের যন্ত্রাংশ ও ঔষধ আটক করে। মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানাধীন চান্দা হতে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

এছাড়াও, ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানে সাতক্ষীরা সদর থানার কামারবাইসা হতে ৩ লাখ ১৪ হাজার ৩০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ২৪ লাখ ২৯ হাজার ৬৫০ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী মাদক ও চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

 

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Ads small one

কেশবপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
কেশবপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় শনিবার সকালে এই কার্যক্রমের সূচনা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সমরেশ কুমার দত্ত ও ডা. তরিকুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ক্যাম্পেইনের আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে এই পুষ্টি ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং অন্ধত্ব দূরীকরণে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: “বিদ্রোহী মানে কেবল শৃঙ্খল ভাঙার গান নয়, বিদ্রোহী মানে সাম্য আর মানবতার জয়গান।” জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দ্রোহের অবিনাশী চেতনাকে নতুন প্রজন্মের মননে ছড়িয়ে দিতে যশোরের মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এই ‘নজরুল বর্ষ’-এর শুভ উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে মণিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মণিরামপুরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন। বিশিষ্ট সংগীতশিল্পী বাপন হালদারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সিনিয়র সহসভাপতি মো. মফিজুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রাজু আহমেদ, সংশপ্তক শিল্পী সংগঠনের সাধারণ সম্পাদক ও সংগীত শিক্ষক সঞ্জয় মল্লিক। এছাড়াও বক্তব্য দেন প্রবীণ সংগীত সংগঠক ফারুক হোসেন, এস এম হাফিজুর রহমান, দেবপ্রসাদ দেবু ও রামপ্রসাদ টুটুল।

সভাপতির বক্তব্যে মাহির দায়ান আমিন বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল প্রথা ভাঙার কবি নন, তিনি মানুষের মুক্তির দূত। তাঁর সাহিত্য ও সংগীত আমাদের মুক্তচিন্তা ও অসাম্প্রদায়িক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। এই বর্ষ উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্ম কবির সৃষ্টির গভীরে প্রবেশের সুযোগ পাবে।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, “নজরুল কোনো সীমানায় বা দলে আবদ্ধ নন, তিনি সমগ্র বাঙালি জাতির প্রাণের স্পন্দন। সমাজে আজ যে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তা নজরুলের সাম্যের বাণীর মাঝেই নিহিত রয়েছে।”

অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাহিত্যপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতীয় কবির কালজয়ী গান ও কবিতা নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

 

পাইকগাছায় টর্চ লাইটের আলো চোখে পড়ায় ঘের মালিককে মারধর, থানায় অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
পাইকগাছায় টর্চ লাইটের আলো চোখে পড়ায় ঘের মালিককে মারধর, থানায় অভিযোগ

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় রাতে চলার পথে টর্চ লাইটের আলো চোখে পড়াকে কেন্দ্র করে এক ঘের মালিককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার মামুদকাটি গ্রামের রামপদ দাস (৬৪) বাদী হয়ে একই এলাকার দীপঙ্কর দাসের (৩৫) বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক আটটার দিকে রামপদ দাস নিজের চিংড়ি ঘের থেকে টর্চ লাইট জ্বালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে লাইটের আলো স্থানীয় দীপঙ্কর দাসের চোখে পড়লে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে বাগ্বিত-ার একপর্যায়ে রামপদ দাসকে কয়েক দফায় মারধর করা হয়। ইটের আঘাতে রামপদ দাসের হাত কেটে যায় এবং তাঁকে গালিগালাজ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে দীপঙ্কর দাস জানান, তাঁর চোখে সরাসরি লাইট মারার কারণ জিজ্ঞাসা করায় রামপদ দাসই উল্টো চড়াও হয়েছিলেন। মারধরের কোনো ঘটনা ঘটেনি এবং তাঁর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল তদন্ত করেছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।