মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা; প্রতিবাদে কালো কাপড় পরে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা; প্রতিবাদে কালো কাপড় পরে মানববন্ধন

অনলাইন ডেস্ক: সুপ্রিম কোর্টের এজলাসে টানা চার মাস ধরে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদে কালো কাপড় পরে মানববন্ধন কর্মসূচি পালন করেন কর্মরত সাংবাদিকরা। রোববার (৩ মে) দুপুরে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

 

দেশের সর্বোচ্চ আদালতের এজলাসে অবিলম্বে সাংবাদিকদের প্রবেশাধিকারসহ স্বাধীনতা ফিরিয়ে না দিলে আদালতসংক্রান্ত সংবাদ বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মরত সাংবাদিকরা। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দূর করার দাবিও জানান তারা।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমই গণতন্ত্রের মূল ভিত্তি। অথচ, আদালতে প্রবেশাধিকার সীমিত করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার, প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

 

তারা আরও বলেন, দেশে সাংবাদিকরা নিয়মিত হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

এছাড়া, বর্তমানে গ্রেফতার থাকা সাংবাদিকদের বিরুদ্ধে যদি কোনো অপরাধ প্রমাণিত না হয়, তবে তাদের দ্রুত মুক্তির দাবিও জানানো হয়।

Ads small one

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজিতে কথা বলার প্রতিযোগিতা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজিতে কথা বলার প্রতিযোগিতা

পত্রদূত ডেস্ক: মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাসের বিকাশ এবং ইংরেজি ভাষা চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে ইংরেজি ভাষা ক্লাব উদ্বোধন করা হয়। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ইংরেজিতে কথা বলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিদ্যালয়ের অন্যান্য ক্লাবের কার্যক্রমও পর্যবেক্ষণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

 

একদিনে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
একদিনে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও নয় জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য নিয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, খুলনা বিভাগে ২৩০ জন, রাজশাহী বিভাগে ১৮৪ জন, রংপুর বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ১৯৬ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন।

হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৯৬ জন। তাদের মধ্যে ৯৭ হাজার ২৯৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৭৮৪ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে।

 

সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের জানাজা শেষে দাফন সম্পন্ন, শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের জানাজা শেষে দাফন সম্পন্ন, শোক

সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এএফএম এন্তাজ আলীর স্ত্রী ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন এবং সাংবাদিক মেহেদী আলী সুজয়ের মা নাদিরা আলী (৭৪) বার্ধক্যজনিত অসুস্থতায় মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটার দিকে পলাশপোলস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি-রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর সাতক্ষীরা স্টেডিয়ামসংলগ্ন শিশুপার্কে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে দেবহাটা উপজেলার হীরারচক গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক: মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক এম. শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন, নির্বাহী সদস্য যথাক্রমে এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার।

সাংবাদিক কেন্দ্রের শোক: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আহসান রাজীব, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী, নির্বাহী সদস্য (অর্থ) এসএম বিপ্লব হোসেন, নির্বাহী সদস্য (দপ্তর) এসএম জিন্নাহ, শামীম পারভেজ, মোশারফ হোসেন, কৃষ্ণ ব্যানার্জি, ইমতিয়াজ উদ্দীন, আসাদুজ্জামান সরদার, রাহাত রাজা, মোজাহিদুল ইসলাম, হাবিবুর রহমান সোহাগ, রিজাউল করিম, শহীদুজ্জামান শিমুল, নাজমুস সাহাদাৎ জাকির, ইব্রাহিম খলিল, মিলন রুদ্র, মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, আলী মুক্তাদা হৃদয় ও তানজির কচি।

সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের শোক: গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশন। বিবৃতি প্রদানকারীরা হলেন, সংগঠনের সভাপতি মীর মোস্তফা আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহসভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মধু, সাংগঠনিক সম্পাদক এস.এম. হাবিবুল হাসান, অর্থ সম্পাদক সেলিম হোসেন, দপ্তর সম্পাদক মাসুদ রানা (মনা) এবং সদস্য খন্দকার আনিছুর রহমান, এস.এম. বিপ্লব হোসেন ও শাহাজাহান আলী মিটন, সাধারণ সদস্য এম. বেলাল হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, মাহফিজুল ইসলাম আককাজ, মো. ফিরোজ হোসেন, শেখ কামরুল ইসলাম, আজিজুল ইসলাম ইমরান, ফাহাদ হোসেন, মো. আবু বকর ও মো. হাফিজুর রহমান।

জেলা সাংবাদিক ফোরামের শোক: শোক প্রকাশকারী নেতৃবৃন্দ হলেন- ফোরামের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ এবং কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মো. আব্দুল মতিন, মো. জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।