শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

১০ বছর পর আবার ফাইনালে ভারতকে পেলো বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ণ
১০ বছর পর আবার ফাইনালে ভারতকে পেলো বাংলাদেশ

নেপালকে ২-১ গোলে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এরপর ভারতের গোয়ায় দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারত। ফলে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

আগামী শনিবার (৬ জুন) অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ফাইনাল।

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার ফাইনালে ২০১৬ সালের পর এবারই প্রথমবার মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। ১০ বছর আগে শিলিগুড়িতে অনুষ্ঠিত সেই ফাইনালে ৩-১ গোলে হেরে শিরোপা জিততে পারেনি বাংলাদেশ।

এরপর ২০১৯ সালে নেপালের বিরাটনগরে ভারতের বিপক্ষে সেমিফাইনালে ৪-০ গোলে হেরে বিদায় নেয় বাংলাদেশ।

তবে সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াইয়ে পাল্টেছে চিত্রও। ২০২২ সালের আসরে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পায় বাংলাদেশ। ওই আসরেই নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ শিরোপা জেতে লাল-সবুজের দল।

২০২৪ সালেও গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুই দলের। সেবার ৩-১ গোলে জয় পায় বাংলাদেশ।

তবে চলতি আসরের গ্রুপ পর্বে এবার ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। ফলে শনিবারের ফাইনাল ঘিরে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা ও অগ্নিপরীক্ষার অপেক্ষা।

Ads small one

অসহায়ের বন্দী দশা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
অসহায়ের বন্দী দশা

সুদয় কুমার মন্ডল
প্রকৃতির অপত্য স্নেহে শৈশব কৈশোর যৌবন
স্রোতস্বীনির ন্যায় বিরামহীন গতিতে চলেছে
বর্ধিষ্ণু জীবনের সূচনায় মায়াবী পৃথিবীর
আঁচল ধরে দেখেছি কত স্বপ্ন দুঃস্বপ্নের রাত্রি।

চন্দ্র খোচিত রাত্রি অপরূপ মনোহর
সূর্যের হাসি মুখ জানায় জাগতিক সম্ভাষণ
নীল আকাশের নিচে চলে জাগতিক উৎসব
ভালো-মন্দ সুখ-দুঃখ সবই বিরাজমান ।

তথাপি গরিয়সী ভুবনে মানুষ স্বার্থপর
স্বভাবজাত প্রাপ্ত মানুষের উত্তরাধিকার
এ তপবন নিছক মায়াবী আবাসন
প্রেম প্রীতি ভালবাসা সবই মরীচিকা।

বার্ধক্য জীবনের শেষ ঠিকানা
চুল দাড়ি সাদা হয় দন্ত পড়ে যায়
বধির কর্ণ চক্ষুদ্বয় দৃষ্টিহীন চরণ যুগল
দেহেরভার বইতে অক্ষম,কত অসহায়ত্ব বরণ

গতিময় সংগ্রামী জীবন ক্ষণিক স্থিতি
জীবন সায়াহ্নে পরাজিত বন্দী সৈনিক
স্রোতহীন নদীসহস্র শৈবালদাম বধে তারে
ক্ষণজীবনের লব্ধ অভিজ্ঞতার ফসল।

ভেঙেছে নদী, ভেঙেছে ঘর
ছিঁড়েছে চাকরির খাতা
তবুও দাঁড়িয়ে একলা মানুষ
জেগে ওঠা চরের মাথা।

নাম নেই তার ইতিহাসে
আছে শুধু আজীবনের ব্যথা
সেই মানুষটাই কিংবদন্তি
যে হার মানেনা কোথা-

 

মা এবং আমি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
মা এবং আমি

গাজী গিয়াস উদ্দিন
আমার মা আমার আল্লাহ আর আমি
আমরা তিনজনই একত্রে বাস করতাম
এখন মা নেই
প্রভু আছেন
মা প্রভুর কাছেই আছেন।

মা আমাকে সৃষ্টিকর্তার মতোই ভালোবাসতেন
মায়ের আঁচলের নিচেই ভালোবাসা ও আমি ঘুমাতাম
মা ফজরে আমাকে জাগাতেন
আমি ও মা আল্লাহর কাছে চলে যেতাম।

পৃথিবীর সকল বৈভব-সকল আশা আকাঙ্খা
জীবনের সকল সাহস ও সহায় মাকে ঘিরে পেয়েছি
এখন আর চিন্তা কিসের-
আমি ও মা দুজনই আল্লাহর কাছে আছি।

পুড়ে পুড়ে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
পুড়ে পুড়ে

অনিমেষ চন্দন
বাতাসে আগুন লেগে কিভাবে পোড়ে
তুমি তো দেখো না
বোঝনা কিভাবে দগ্ধ হলে মানুষের মন
ফেরার আর আশা থাকে না
তবু তো আগুন নিয়ে খ্যালো রাত-দিন
কে কোথায় কিভাবে দগ্ধ হয়
পুড়ে যায় সময় আঁচে
তুমি তার খবর রাখো না!

পিপাসায় পুড়ে গেলে মন
মানুষের কতটুকু অবশিষ্ট থাকে
সেসব হিসেবে-নিকেশ তুমি তো রাখো না
জানলে না দ্বিধা-দ্বন্ধের প্রদীপের আলো
কতটুকু শিখা কতদূর পোড়াবার
সামর্থ্য আছে তার
কখনো নেও নি-খবর
কেমন আগুনে আজ পুড়ে পুড়ে নিজেই অঙ্গার!