মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

রাস্তার পাশে বাহারি রং ছড়াচ্ছে আমঝুম ফল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
রাস্তার পাশে বাহারি রং ছড়াচ্ছে আমঝুম ফল

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): রাস্তার পাশে বাহারি রং ছড়াচ্ছে আমঝুম ফল। গাছে থোকায় থোকায় ঝুলছে আমঝুম। দেখলে মন জুড়িয়ে যায়। এ ফলটি কাঁচা অবস্থায় সবুজ বর্ণের। আধাপাকা হলে গোলাপি-লাল এবং পরিপূর্ণ পাকলে লালচে কালো রঙ ধারণ করে। আধা পাকা এ ফল খেতে কষযুক্ত। আমঝুম ফল পাকলে কষভাব অনেকটা কমে যায়। স্বাদে কষ হওয়ায় এ ফলটিকে কষটি ফলও বলা হয়।

 

পাইকগাছার মেইন সড়কের গদাইপুর ও নতুন বাজারের পাশের গাছে শোভা ছড়াচ্ছে আমঝুম। কাচা, হলুদ,কমলা ও কালো রংয়ের বাহারি আমঝুম থোকায় থো্কায় ঝুলছে। এটি অপ্রচলিত একটি গাছ, নানা নামে প্রচলিত। এলাকায় ভিত্তিক নাম ভিন্ন ভিন্ন। খুলনা অঞ্চলে আমঝুম, নিনজিল ও কাউয়াঠুটি নামে পরিচিত। অঞ্চলভেদে দেশের বিভিন্ন স্থানে আমঝুম ফল, ছাগলবড়ই, ছেরাবেরা, ছাগলনেদি, টাটই, কাউয়াঠুটি, খেজুরজাম, ভূতিজাম ইত্যাদি নামেও পরিচিত। ভারতের পূর্ব-মেদিনীপুর, হুগলি ও হাওড়ার গ্ৰামাঞ্চলে এটিকে রাখালফলও বলা হয়। ফলটি জিভ ও মুখের ঘা এবং রক্তহীণতা দূর করে। প্রয়োজনীয় খনিজ লবণ ও ভিটামিনসমৃদ্ধ এই ফলটি দেহের রোগ প্রতিরোধ-ক্ষমতাও বাড়ায় বলে জানা গেছে।

 

খুলনা জেলার বিভিন্ন উপজেলায় ঝোপঝাড়, বসতবাড়ি, বাগান এবং রাস্তার ধারে প্রায়ই দেখা যেত। তবে বর্তমানে এটি বিলুপ্তির পথে। গাছের আকার মধ্যাকৃতির, পাতার গড়ন আম পাতার মতো। তবে পাতা অনেক নরম। এর বৈজ্ঞানিক নাম লেপিস্যান্থেস রুবিগিনোসা শেপিনডেসি।

 

বুনো গাছ বলে পরিচিত। রাস্তার ধারে, ঝোপঝাড়,বনেবাদাড়ে জন্মায় এই গাছ। অবহেলা অনাদরে বড় হয়। গাছ চির সবুজ। পাতা বড় এবং মসৃণ ও খসখসে। গাছ প্রায় ত্রিশ ফুট পর্যন্ত বড় হয়।ছোট গাছে ফল ধরে। গাছে মার্চে ফুল ধরে এবং মে মাসে ফল পাকা শুরু হয়। পল্লবের ডোগা থেকে ঝুরি নামে এবং থোবায় থোকায় ফল ধরে। ফল কাচা অবস্থায় সবুজ,আধা পাকা অবস্থায় হলুদ বা কমলা রঙের আর পাকলে কালো রং হয়।স্বাদে কিছুটা বুনো গন্ধযুক্ত মিস্ট,তবে মুখরোচক। ছোট ছেলে মেয়েদের কাছে খুব প্রিয় ফল। এইগুলো পাখিদের প্রিয় ফল, পাকা ফল পেলে গাছ সাবাড় করে দেয় পাখি।

 

বাংলাদেশে এ পর্যন্ত প্রায় ১৩০ রকম ফলের সন্ধান পাওয়া গেছে। যার মধ্যে প্রায় ৭০টি ফল অপ্রচলিত বা স্বল্প পরিচিত।এর মধ্যে রয়েছে কাউফল, নোয়াল, উড়িআম, লুকলুকি, বৈচি ইত্যাদি। দেশি প্রজাতির অনেক গাছ বিলুপ্ত হচ্ছে সংরক্ষের অভাবে।

 

পাইকগাছা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন বলেন, দিন দিন বন-জঙ্গল উজাড় হয়ে যাচ্ছে। আমঝুম ফলে ঔষধিগুণ রয়েছে। প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে নাম না জানা নানা গাছ। এসব গাছ সংরক্ষন করা প্রযোজন।

Ads small one

সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

পাটকেলঘাটা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে জুনিয়র সেকশনের পঞ্চম মাসিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি শ্রেণিতে প্রথম স্থান অধিকারীদের হাতে ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানের পরিচালক রাবেয়া খাতুন এবং একাডেমিক ইনচার্জ শামসাদ বেগম আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় পরীক্ষা কমিটির সদস্য ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক রাবেয়া খাতুন বলেন, শিক্ষার্থীদের এই অর্জন তাদের কঠোর পরিশ্রম, ধারাবাহিক অধ্যবসায় এবং নিয়মানুবর্তিতার ফল। ছোটবেলা থেকেই মেধার সঠিক মূল্যায়ন কোমলমতি শিশুদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।
একাডেমিক ইনচার্জ শামসাদ বেগম উল্লেখ করেন, কেবল পরীক্ষায় ভালো ফল করা নয়, বরং ভালো মানুষ হয়ে গড়ে ওঠাই শিক্ষার মূল উদ্দেশ্য। এই সাফল্যগুলোই ভবিষ্যতে তাদের দেশ ও জাতির কল্যাণে নেতৃত্ব দেওয়ার ভিত্তি তৈরি করবে। অনুষ্ঠান শেষে পরীক্ষায় উত্তীর্ণ ও সাফল্য অর্জনকারী সব শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয়।

মনিরামপুরে দলিত শিক্ষা কেন্দ্রের বার্ষিক সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
মনিরামপুরে দলিত শিক্ষা কেন্দ্রের বার্ষিক সমন্বয় সভা

তালা প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দলিত’-এর ইউসিডিপি প্রকল্পের আওতায় শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে যশোরের মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে টিসিসিবি-আয়ারল্যান্ডের সহযোগিতায় এ সভা আয়োজিত হয়। দলিতের প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জি এম রবিউল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন। অন্যদের মধ্যে সংস্থার প্রোগ্রাম অর্গানাইজার নেপাল দাস, অঞ্জনা দাস ও স্পনসরশিপ অফিসার বিপ্লব ম-লসহ বিভিন্ন কেন্দ্র থেকে আসা ২২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

সংবাদদাতা: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুস সেলিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, থানার পরিদর্শক (তদন্ত) সুশান্ত ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রাকিব ও কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদাউস রনি।