আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাসুদ রানা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত আগরদাঁড়ী মাদ্রাসা থানা শাখার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৭:৩০ মিনিটে আগরদাঁড়ী বল ফিল্ডে আগরদাঁড়ী মাদ্রাসা থানা শাখার সভাপতি মোঃ মহিবুল্লাহ’র সভাপতিত্বে এবং সেক্রেটারি মারুফ হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সমাজসেবা সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ইউনুস আলী ছোটন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি হাফেজ এবাদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না; সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে শারীরিক সুস্থতা ও মেধা বিকাশের বিকল্প নেই। মাদক ও অনৈতিক কর্মকান্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের নৈতিক চরিত্রের পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে ইসলামী ছাত্রশিবির সর্বদা এ ধরনের গঠনমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।”
উক্ত খেলায় আগরদাঁড়ী মাদ্রাসা থানা শাখার বিভিন্ন জনশক্তি সহ সাধারণ শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে অংশ নেয়। খেলা দেখতে স্থানীয় শিক্ষার্থী ও যুবসমাজের উপস্থিতি মাঠে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করে









