বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

আশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারসহ ৩ জন অব্যাহতি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
আশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারসহ ৩ জন অব্যাহতি

বিএম আলাউদ্দীন, আশাশুনি: পরীক্ষা কেন্দ্রে বিধি বহির্ভূতভাবে বহিরাগতদের প্রবেশ, পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা প্রদান এবং ভীতিকর পরিস্থিতি তৈরির অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর কেন্দ্রের তিন কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কু-ু তাঁদের এই দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

অব্যাহতি পাওয়া কর্মকর্তারা হলেন— কেন্দ্র সচিব ও দরগাহপুর এস.কে.আর.এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরপদ ম-ল, ট্যাগ অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঝংকর ঢালী এবং পরীক্ষা কমিটির সদস্য ও সহকারী শিক্ষক শেখ রাখিদুল ইসলাম।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, দরগাহপুর-২৫৯ কেন্দ্রে নিয়ম ভেঙে বহিরাগতদের অবাধে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। কেন্দ্র সচিব গৌরপদ ম-লের বিরুদ্ধে অভিযোগ, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের ছেলে ওই একই কেন্দ্রে পরীক্ষা দিলেও তিনি পছন্দমতো শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব দিয়ে পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করেছিলেন।

অন্যদিকে, ট্যাগ অফিসার ঝংকর ঢালীর বিরুদ্ধে পরীক্ষার্থীদের উত্তরপত্র কেড়ে নিয়ে ৩০ থেকে ৪০ মিনিট আটকে রেখে কেন্দ্রে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগ রয়েছে। এছাড়া পরীক্ষা কমিটির সদস্য রাখিদুল ইসলাম প্রশ্নপত্র বাইরে নিয়ে সমাধান (সলিউশন) করার সময় ভিজিল্যান্স টিমের হাতে ধরা পড়েন এবং পালিয়ে যান।

গত ৫ মে যশোর শিক্ষা বোর্ড থেকে প্রেরিত এক নির্দেশনার প্রেক্ষিতে ৬ মে ইউএনও এক আদেশে উল্লিখিত তিনজনকে পরবর্তী সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করেন। একই আদেশে সহকারী অধ্যাপক জি এম আনোয়ারুল ইসলামকে কেন্দ্র সচিবের নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, পরীক্ষার স্বচ্ছতা ও সুন্দর পরিবেশ বজায় রাখতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রের শৃঙ্খলা বিঘিœত হয় এমন যেকোনো কর্মকা-ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

 

Ads small one

সাতক্ষীরায় ধানবোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ
সাতক্ষীরায় ধানবোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু

মো. সিরাজুল ইসলাম: সাতক্ষীরা সদর উপজেলায় ধানবোঝাই একটি ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। বুধবার (৬ মে) বিকেল পৌনে পাঁচটার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কদমতলা বাজারের তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম গণেশ সরকার (৪৫)। তিনি সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামের বৃঞ্চি সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সদর উপজেলার পায়রাডাঙ্গা এলাকা থেকে ট্রলিতে ধানবোঝাই করে কদমতলা বাজারের দিকে যাচ্ছিলেন গণেশ সরকার। তিন রাস্তার মোড় পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি হঠাৎ উল্টে যায়। এ সময় গণেশ নিজের ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ত্রিদেব সরকার বলেন, হাসপাতালে আনার পথেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাসুদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছিল।

 

 

 

 

 

কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা ব্যবস্থাপক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা ব্যবস্থাপক

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার (খুলনা ও সাতক্ষীরা) মো. হাফিজুর রহমান। বুধবার (৬ মে) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

সকালে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা ব্যবস্থাপক। এ সময় তাঁরা কলারোয়ায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইউএনওর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি উপজেলার হেলাতলা ও দেয়াড়া ইউনিয়ন পরিষদে যান। হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সঙ্গে বৈঠককালে তিনি গ্রাম আদালতের এখতিয়ার, আদালত গঠনের প্রক্রিয়া এবং সাধারণ মানুষের আইনি সুবিধা প্রাপ্তি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবু সাইম ও ইউপি সদস্য মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

পরে তিনি দেয়াড়া ইউনিয়ন পরিষদে চলমান একটি মামলার শুনানি পর্যবেক্ষণ করেন। শুনানি শেষে পরিষদের চেয়ারম্যান গাজী মাহাবুবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হাফিজুর রহমান। সেখানে ইউপি প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জেলা ব্যবস্থাপকের সঙ্গে আরও ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কলারোয়া উপজেলা কো-অর্ডিনেটর মোস্তাক আহমেদ ও শুক্লা মিশ্র।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। এই কার্যক্রমকে আরও গতিশীল করতেই নিয়মিত এই তদারকি করা হচ্ছে।

 

 

 

 

 

তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় ১৯৬ নং জেয়ালা নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। উপজেলা প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. রেজাউল ইসলাম। সহকারী শিক্ষক মো. কলিমউদ্দিন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাছাদুজ্জামান, উপদেষ্টা কাজী এনামুল হক বিপ্লব ও কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাছাদুজ্জামান জানান, মূলত পল্লী চিকিৎসকদের উদ্যোগে গঠিত এই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। অনুষ্ঠানে সংগঠনের সদস্য মো. আবুল কাশেম, মো. ইউনুচ আলীসহ বিদ্যালয়ের শিক্ষক প্রকাশ কুমার সাহা, গঙ্গারাম বর্মন, দীপ্তি দীপান্বিতা ও সানজিদা আক্তার সালমা উপস্থিত ছিলেন।