রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

আশাশুনিতে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
আশাশুনিতে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও সংবর্ধনা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার, নির্মাণকাজের উদ্বোধন ও সংবর্ধনা সভায় যোগ দিয়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। ২৩ আগস্ট আশাশুনিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে সকালে আশাশুনি ইঞ্জিন ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয় সংস্কারকাজের উদ্বোধন এবং বেলা ১১টায় আশাশুনি বাজারে কসাইখানার ফলক উন্মোচন করা হয়। পরে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যা

লয়ের মাঠ ভরাট কাজের উদ্বোধন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন সংসদ সদস্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুরতাজা ও বিএনপি নেতা জাকির হোসেন প্রিন্স। বিকেলে উপজেলার দরগাহপুর ইউনিয়নের বাসিন্দা ও ইসলামী ছাত্রশিবিরের শহীদ আমানউল্লাহ আমানের মায়ের জানাজায় অংশ নেন সংসদ সদস্য।

Ads small one

দেবহাটায় শিশুশ্রমমুক্ত ও শিক্ষা থেকে পিছিয়ে পড়ামুক্ত ইউনিয়ন ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
দেবহাটায় শিশুশ্রমমুক্ত ও শিক্ষা থেকে পিছিয়ে পড়ামুক্ত ইউনিয়ন ঘোষণা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শিশুশ্রমমুক্ত ও শিক্ষা থেকে পিছিয়ে পড়ামুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলার পারুলিয়া সীমান্ত ট্রেড স্কুল চত্বরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
সুশীলনের সিভিও কমিটির সভাপতি ও সাংবাদিক লিটন ঘোষ বাপির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সাংবাদিক মীর খাইরুল আলম, সাংবাদিক আর. কে. বাপ্পা, ইছামতি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহসান সালেহীন, সাংবাদিক কে. এম. রেজাউল করিম, পারুলিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নূর বানু কাদেরী, হাছিনা খাতুন ও রেহেনা পারভীন।

বুধহাটা এবিসি কেজি স্কুলে মূল্যায়ন পরীক্ষা শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
বুধহাটা এবিসি কেজি স্কুলে মূল্যায়ন পরীক্ষা শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা এবিসি কেজি স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট পরীক্ষার দ্বিতীয় দিনে কেন্দ্র পরিদর্শন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলাম। এ বছর বিভিন্ন শ্রেণির মোট ৩০২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।
পরিদর্শনকালে সভাপতি পরীক্ষার সার্বিক পরিবেশ ও সুষ্ঠু ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। পরে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি বলেন, শ্রেণি অনুযায়ী শিক্ষার্থীদের জানা ও বোঝার সামর্থ্য বিবেচনা করে শিক্ষার্থীবান্ধব প্রশ্নপত্র তৈরি করা জরুরি। প্রশ্নপত্র অযথা কঠিন না করে শ্রেণিকক্ষেই সহজভাবে বিষয়বস্তু বুঝিয়ে দেওয়ার ওপর জোর দেন তিনি। মতবিনিময়সভায় শিক্ষকেরাও মূল্যায়নের মান বাড়াতে নিজ নিজ মতামত তুলে ধরেন।

কাটিয়ায় একই বাড়ি থেকে দুটি মোটরসাইকেল চুরি, থানায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
কাটিয়ায় একই বাড়ি থেকে দুটি মোটরসাইকেল চুরি, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকায় একটি বাড়ির পার্কিংয়ের তালা ভেঙে দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ২১ আগস্ট রাত ১০টা থেকে ২২ আগস্ট সকাল সাড়ে ৬টার মধ্যে কোনো একসময় এই চুরির ঘটনা ঘটে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, কাটিয়া লস্করপাড়ায় মিজানুর রহমানের বাড়ির ভাড়াটে মো. ইয়াকুব হোসেন (২৭) ও সামিউল হাসান (১৯) তাঁদের নিজ নিজ মোটরসাইকেল বাড়ির পার্কিংয়ে তালা মেরে ঘুমাতে যান। পরদিন সকালে বাড়ির মালিক মিজানুর রহমান পার্কিংয়ে এসে দেখেন প্রধান ফটকের তালা ভাঙা এবং ভেতরে থাকা হিরো প্যাশন এক্সপ্রো ও হিরো হাঙ্ক মডেলের দুটি মোটরসাইকেল নেই।
চুরি হওয়া মোটরসাইকেল দুটির আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৭৩ হাজার টাকা। অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যরা রাতের সুযোগে তালা ভেঙে বাইক দুটি চুরি করে নিয়ে গেছে বলে ধারণ করা হচ্ছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ইয়াকুব হোসেন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সাতক্ষীরা সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসানের নির্দেশনায় মামলার তদন্তভার দেওয়া হয়েছে উপপরিদর্শক (এসআই) শেখ বুলবুল কবিরকে। পুলিশ চোর শনাক্ত ও চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান শুরু করেছে।