কয়রা-পাইকগাছার ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি কোম্পানির মতবিনিময়
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলার ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি কোম্পানির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বেলা ১১ টায় বামিয়া গ্রামে এমইপি কোম্পানির কয়রা পাইকগাছা পরিবেশক রহিম ইলেকট্রনিক্স এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ৮০ জন ইলেকট্রিশিয়ান অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমইপি গ্রুপ কোম্পানির ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ হাবিবুর রহমান।
এসময় ইলেকট্রিশিয়ান আবুল হাশেমের সভাপতিত্বে ও রাসেল আহাম্মেদের সঞ্চালনায় সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কয়রা পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মাহফুজুর রহমান খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপ কোম্পানির টি.এস.এম মোঃ ইব্রাহিম, কয়রা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম সাংবাদিক রিয়াজুল আকবর, সানরাইজ সোলার এন্ড তুহিন ইলেকট্রনিকস এর প্রোপাইটার মোঃ তুহিন আহসান, এ্যাসিসন্টান্স কো-অর্ডিনেটর জামাল বাদশা।
মতবিনিময় সভা শেষে উপস্থিতিদের অংশগ্রহণে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করেন এমইপি গ্রুপ কোম্পানির কয়রা-পাইকগাছা পরিবেশক আব্দুর রহিম, ফিল্ড অফিসার আমিনুর ইসলাম।






