সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

কেশবপুরে বিরামহীন বৃষ্টি উপেক্ষা করে চলছে আমন ধানের চারা রোপন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
কেশবপুরে বিরামহীন বৃষ্টি উপেক্ষা করে চলছে আমন ধানের চারা রোপন

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর): আষাঢ় শ্রাবণ মাস বাংলাদেশের ঋতু বৈচিত্রে বর্ষাকাল। কৃষি প্রধান বাংলাদেশের কৃষকের জন্য আমন ধানের চারা রোপনের সুবর্ণ সময় এই বর্ষাকাল। তাই বিরামহীন বৃষ্টি উপেক্ষা করে কেশবপুরের কৃষকরা আমন ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছে।

বৃষ্টির মৌসুম শুরুতে একটু বৃষ্টি কম হলেও বর্তমান যথেষ্ট পরিমান বৃষ্টিপাত হওয়ায় খাল বিল ডোবা নালা পানিতে পরিপুর্ণ হয়ে গেছে। তাই কৃষকরা উচু-ডোবা জমি থেকে আগাম পাট কেটে সেই জমিতে আমন ধান রোপন শুরু করেছে।

 

কেশবপুরের মাটি পাট চাষের জন্য উপযোগী হওয়ায় অধিকাংশ কৃষকেরা আগাম পাট চাষ করে থাকে। সেই পাট কেটে রোপা আমন ধানের আবাদ করে। অন্যান্য বছরের তুলনায় কেশবপুরে এবার পাটের আবাদ কম হলেও ফলন ভাল হয়েছে। পুকুর ও ডোবা নালায় যথেষ্ট পরিমান বৃষ্টির পানি জমে থাকায় কৃষকদের ক্ষেতের পাট কেটে পঁচন দিতে কোন সমস্যা হচ্ছে না। তাই তারা পাটকেটে পচন দিয়ে সেই জমিতে আমন আবাদ শুরু করেছে।

 

কেশবপুরের প্রত্যন্ত অঞ্চল জুড়ে এখন চলছে আমন ধানের চারা রোপনের মহোৎসাব। অন্য বছরগুলোতে অতিবৃষ্টি ও কপোতাক্ষের উপচে পড়া পানিতে কেশবপুরের প্রায় ৮০টির বেশী গ্রাম পানিবন্দি হয়ে পড়ার কারণে আমন আবাদ ব্যহত হলেও এবার কৃষকরা কপোতাক্ষের রাহু গ্রাস থেকে রক্ষা পেয়েছেন। তাই এসব জমিতে এখন কৃষকরা মনের আনন্দে ধানের চারা রোপন করছে।

এবিষয়ে কেশবপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, কেশবপুরে এবার ৮হাজার ৫’শত হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। আবহাওয়া অনুকল থাকলে লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

 

 

 

Ads small one

আশাশুনিতে কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাল ছাত্রশিবির

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
আশাশুনিতে কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাল ছাত্রশিবির

আশাশুনি প্রতিনিধি: এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের মিষ্টিমুখ ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আশাশুনি উপজেলা শাখা। সোমবার আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। ছাত্রশিবির আশাশুনি উপজেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক আবদুস সালামের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা কৃতী শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে অভিনন্দন জানান এবং মিষ্টি বিতরণ করেন।

সীমান্তে ১০ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
সীমান্তে ১০ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি।
১০ আগস্ট সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ পদ্মশাখরা ও সুলতানপুর বিওপি এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সাতক্ষীরা সদরের পাকা রাস্তা এলাকা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা এবং কলারোয়ার তালসারি এলাকা থেকে ৫ লাখ ১৬ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইলের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ ছাড়া ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল কামার বাইশা স্থান থেকে আরও ৩ লাখ ৫৭ হাজার টাকার পণ্য আটক করে। মোট ১০ লাখ ৫৩ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়। সীমান্ত এলাকায় রাজস্ব ফাঁকি রোধে বিজিবির এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

কলারোয়ায় সার ও বীজ বিক্রেতাদের সঙ্গে মনিটরিং কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
কলারোয়ায় সার ও বীজ বিক্রেতাদের সঙ্গে মনিটরিং কমিটির সভা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বীজ, সার ও কীটনাশক বিক্রেতাদের সঙ্গে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম এনামুল ইসলাম।
সভায় সার ও বীজ বিক্রির ক্ষেত্রে সরকারি নির্ধারিত দাম ও বিধিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত দাম নেওয়ার প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার তালিকাভুক্ত সার ও বীজ বিক্রেতারা উপস্থিত ছিলেন।