কেশবপুরে সামাজিক সংগঠন ‘ভোরের আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর জেলার কেশবপুরে স্বেচ্ছাসেবী ও রক্তদানকারী সামাজিক সংগঠন ‘ভোরের আলো’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে শহরের হাসপাতাল রোডের রওশন মঞ্জিলে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
সংগঠনের উপদেষ্টা সুফিয়া পারভীন শিখার সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফুয়াদ।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী ও কেশবপুরের বিভিন্ন রক্তদানকারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনটির বিগত দিনের সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং মানবিক কার্যক্রম অব্যাহত রাখার তাগিদ দেন।









