খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি
খুলনা প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুর জামান সুমন, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহী সদস্য যথাক্রমে এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাদার সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক কঠোর শাস্তির দাবি জানান। প্রেসবিজ্ঞপ্তি









