শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করেছেন মেঘমল্লার বসু। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। তার সঙ্গে কেন্দ্রীয় সহ-সভাপতি মাঈন আহমেদও পদত্যাগ করেছেন।

শনিবার (২৫ জুলাই) সংগঠনের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসুর দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একইসঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈততা বা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট সৃষ্টি হতে পারে, যা উভয় সংগঠনের কার্যক্রম ও দায়বদ্ধতায় নেতিবাচক প্রভাব ফেলতে সক্ষম।

এই বিবেচনা থেকেই তারা স্বেচ্ছায় অব্যাহতিপত্র পাঠান। তাদের পদত্যাগের কারণ ও রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয়। একই প্রেক্ষাপট ও সাংগঠনিক বাস্তবতার কারণে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতকেও ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

‎বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মনে করে, সংগঠনের আদর্শ ও সাংগঠনিক স্বচ্ছতা রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে একাধিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন করা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক কাঠামো ও নীতির পরিপন্থি। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিদায়ী নেতৃবৃন্দের দায়িত্ব পালনকালীন অবদানকে শ্রদ্ধার সঙ্গে বহন করছে এবং তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সফলতা কামনা করছে। একইসঙ্গে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার অধিকার, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম এবং বৈষম্যহীন ও সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে পূর্বের মতোই দৃঢ় প্রত্যয়ে অগ্রসর হওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

Ads small one

সখিপুরে হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষা-সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
সখিপুরে হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষা-সামগ্রী বিতরণ

দেবহাটা প্রতিনিধি: সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা ও নৈতিক শিক্ষার প্রসারে দেবহাটার সখীপুর ইউনিয়নের চকমাহমুদালীপুর হাফেজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন ও শিক্ষা-সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ম্যান ফর ম্যান ফাউন্ডেশন’।
শনিবার আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে কোরআন শরিফ, খাতা ও কলম তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত সখীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন (ময়না) সামাজিক উন্নয়নে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

 

পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জন্মাষ্টমী উৎসব ও পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক কর্মকা- গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গদাইপুরের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে ইউনিয়ন পূজা কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন কমিটির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পূজা পরিষদের সিনিয়র সহসভাপতি প্রাণকৃষ্ণ দাশ। সাবেক ইউপি সদস্য জগন্নাথ দেবনাথের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা পূজা পরিষদের সদস্য মৃত্যুঞ্জয় সরদার, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরকার, পৌর পূজা পরিষদের সভাপতি বাবুরাম ম-ল, হিন্দু মহাজোটের সভাপতি আইনজীবী শিবুপ্রসাদ সরকারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার দাফন সম্পন্ন

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার কৃতি সন্তান ও সরকারের যুগ্ম সচিব আবুল হাসানের পিতা আব্বাজ আলী গাজী (৭৮) বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারুলিয়া ইউনিয়নের নিজ বাড়িতে গত শুক্রবার রাত আটটার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান।
শনিবার বাদ জোহর পারুলিয়া সরদারবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার, মরহুমের পুত্র যুগ্ম সচিব আবুল হাসান, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার জানাজা ও দোয়া পরিচালনা করেন। পরে সর্বস্তরের মানুষের কাছে বাবার আত্মার মাগফিরাত কামনা করেন আবুল হাসান। এলাকায় এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সামাজিক ও পেশাজীবী সংগঠনগুলো।