শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ‘সূচকভিত্তিক বীমা’ ও ‘সিঙ্গেল উইন্ডো ফান্ড’ চালুর দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ‘সূচকভিত্তিক বীমা’ ও ‘সিঙ্গেল উইন্ডো ফান্ড’ চালুর দাবি

 

বিএম জুলফিকার রায়হান, তালা: বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা, অর্থায়ন ও বীমা ব্যবস্থা জোরদার করার দাবিতে খুলনায় বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে খুলনার একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে ‘মাল্টি এক্টর প্ল্যাটফর্ম (ম্যাপ)’ এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বক্তারা বলেন, ভৌগোলিক কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। ‘জার্মানওয়াচ ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৬’ অনুযায়ী, দীর্ঘমেয়াদে দুর্যোগের ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান ১৩তম। বিশেষ করে ৭১০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় ১৯টি জেলায় ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততার কারণে জীবন-জীবিকা এবং খাদ্য নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাওসেডের লার্নিং অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার বাহলুল আলম। বক্তারা স্থানীয় পর্যায়ে জলবায়ু অর্থায়ন কার্যকর করতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন। জলবায়ু অর্থায়নকে আমলাতান্ত্রিক জটিলতামুক্ত করতে একমুখী অর্থায়ন ব্যবস্থা চালু করা। কৃষি ও মৎস্য খাতের ক্ষতিপূরণ নিশ্চিত করতে আধুনিক বীমা ব্যবস্থা প্রবর্তন। ইউনিয়নভিত্তিক ‘ক্লাইমেট ভালনারেবিলিটি ইনডেক্স’ বা জলবায়ু ঝুঁকি সূচক তৈরি করা। টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) ও নদী খনন কার্যক্রম জোরদার করা।
অ্যাওসেডের নেতৃত্বে সাতক্ষীরা ও বাগেরহাটে ‘ম্যাপ’ প্রকল্পের আওতায় গত তিন বছরে ৬৬টি প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। এতে ১ হাজার ৫১৩ জন অংশীজন সক্রিয়ভাবে যুক্ত। ২৪টি নীতি সংলাপের মাধ্যমে উঠে আসা সুপারিশগুলো ইতিমধ্যে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ‘কপ’ (ঈঙচ)-এ উপস্থাপিত হয়েছে। প্রকল্পটি বিএমজেড-এর অর্থায়নে ও কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মজিবুর রহমান, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর রিফাত জাহান উষা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাজরুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক বিপুল কুমার বাছক এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ আবদুল্লাহ আহমেদ ইমন বিন রেজা। এছাড়াও সাতক্ষীরার তালার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও উন্নয়ন কর্মীরা উপকূলীয় মানুষের সংকট ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বক্তারা ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিলের স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করার ওপরও বিশেষ জোর দেন।

Ads small one

সাংবাদিক আবু সাঈদ এর পক্ষ থেকে ফুটবল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
সাংবাদিক আবু সাঈদ এর পক্ষ থেকে ফুটবল বিতরণ

সংবাদদাতা: সাংবাদিক আবু সাঈদ এর পক্ষ থেকে ফুটবল খেলোয়াদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। মাদক না বলি, জীবনকে ভালোবাসি এবং খেলাধূলাকে হ্যা বলি এই প্রতিবাদ্যকে সামনেই রেখে এই আয়োজন বরা হয়।

 

সাতক্ষীরা সদর উপজেলার উত্তর দেবনগরে শনিবার বিকালে ক্রীড়ামোদীদের মাঝে এই ফুটবল বিতরণ করেন, সাংবাদিক আবু সাঈদ। ফুটবল বিতরণকালে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম হাফেজ আবু হাসান, আরশাদ আলী, জনি প্রমূখ।

 

মণিরামপুরে জামায়াতের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
মণিরামপুরে জামায়াতের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ব্যক্তিকে মানবিক সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। শনিবার ঝাঁপা ইউনিয়ন শাখা জামায়াতের পক্ষ থেকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জিল্লুর রহমানের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর ঝাঁপা ইউনিয়ন পরিষদে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম রেজা রাজু, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মকবুল হোসেন, আয়ুব হোসেন, আসাদুজ্জামান, আমিনুর রহমান, তারিকুল ইসলাম, নুরুল হক, রিসাদ হোসেন এবং ৭ নম্বর ওয়ার্ড সভাপতি ওজিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ অসুস্থ জিল্লুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা ও সার্বিক মঙ্গল কামনা করেন। তারা জানান, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও প্রয়োজনমতো মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন

সংবাদদাতা: ‘মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতিমুক্ত সমাজ চাই’-এই স্লোগানকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ার চুকনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জুন) সকাল ১০টায় চুকনগর বাসস্ট্যান্ড চত্বরে ‘নিরাপদ খুলনা চাই’-এর চুকনগর আঞ্চলিক শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সংগঠনের চুকনগর আঞ্চলিক শাখার সভাপতি ওলিয়ার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মোড়লের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘নিরাপদ খুলনা চাই’-এর কেন্দ্রীয় সভাপতি সরদার বাদশা। প্রধান অতিথির বক্তব্যে সরদার বাদশা বলেন “বর্তমান তরুণ প্রজন্মের ওপর মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ প্রভাব পড়েছে।

 

মাদকের সহজলভ্যতা এবং অনলাইন জুয়ার নেশা যুবসমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, যা পারিবারিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করছে।” তিনি আরও বলেন, “চুকনগর ব্যবসা-বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হওয়ায় মাদক কারবারীরা এটিকে কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। দেশের টেকসই উন্নয়নের পথে দুর্নীতিকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করে তিনি মাদক কারবারিদের তালিকা তৈরি করে প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।”

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও চুকনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ মোঃ দেলোয়ার হোসেন, নির্বাহী সভাপতি এম এম দেলোয়ার হোসেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাহমুদুল কালাম মিতু, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার সরদার দৌলত হোসেন, চুকনগর সদর ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন আলী, ‘নিরাপদ খুলনা চাই’ ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক শাহাজান জমাদার, সদস্য সচিব ফরহাদ হোসেন এবং ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহাতাব হোসেন।

 

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চুকনগর আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি হামিদুর রহমান আনু, সিনিয়র সহ-সভাপতি সরদার আব্দুল কুদ্দুস, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ লোকমান হোসেন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ হাসান আলী, অবসরপ্রাপ্ত সিনিয়র অডিটর অফিসার মোঃ শহিদুল ইসলাম মোড়ল, আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ও মিজানুর রহমান বাবু, ইউপি সদস্য চায়না বেগম, সোহেল গাজী, জাহাঙ্গীর মোড়ল, আখতারুজ্জামান, আসাদুজ্জামান মোড়ল, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ রাসেল শান্ত, হাসান মোড়ল, এনামুল হোসেন, সাদিয়া আক্তার, মাহিয়া আক্তার, আসমা বেগম, মফিজ শেখ, আলামিন মোড়ল প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, “একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে হলে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। চুকনগরসহ পুরো খুলনা অঞ্চলকে অপরাধমুক্ত করতে আমরা ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখব।” পরিশেষে, উপস্থিত সকলে এলাকাটিকে একটি নিরাপদ ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করেন।