বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

‎জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ভোমরা ও বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য বন্ধ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
‎জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ভোমরা ও বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য বন্ধ

নিজস্ব প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম একদিনের জন্য বন্ধ থাকবে।

বুধবার (৫ আগস্ট) ভোমরা স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে না। তবে এদিন ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা এবং উভয় দেশের সম্মতির ভিত্তিতে একদিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ছুটির দিনে বন্দরে আমদানি-রপ্তানি ও পণ্য খালাসসহ কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে না। তবে ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে ভোমরা স্থলবন্দরে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম পুনরায় স্বাভাবিক নিয়মে শুরু হবে।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুধবার সকাল থেকে দেশের বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক।

Ads small one

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

পত্রদূত ডেস্ক: গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরায় বিএনপি উদ্যেগে বিজয় র‌্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টের সামনের সড়ক থেকে বিজয় র‌্যালিটি শুরু হয়ে জজকোর্ট সামনে গিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। এ কর্মসূচিতে জেলার সাতটি উপজেলা, বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

 

জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন। আরো বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুল রউফ, ডা. মনিরুজ্জামান সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি প্রমুখ ।

এসময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বর্তমানে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে বিএনপি। কিন্তু কর্তপয় একটি ধর্ম ব্যাবসায়ী গোষ্টির লোকজন দেশকে অস্তিতিশীল করতে চাইছে। তাদের এই পরিকল্পনা কখনও সফল হবেনা বলে হুশিয়ারি দেন তারা।

র‌্যালি ও আলোচনা সভায় জেলা বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ম্যারাথন র‌্যালি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ম্যারাথন র‌্যালি

পত্রদূত ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরে ম্যারাথন র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকালে র‌্যালিটি শহরের বাঙ্গালের মোড় সংলগ্ন আল কোরান একাডেমি চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে অবস্থিত খুলনা রোডের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন।

ম্যারাথন র‌্যালিতে নেতৃত্ব দেন, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান এবং সেক্রেটারি নুরুন নবী। এতে শহর শাখার নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে শিবির নেতারা বলেন, “সারাদেশে আমরা যে চিত্র দেখেছি, তা অবশ্যই পরিকল্পিত। যাতে মানুষের মন থেকে জুলাইয়ের স্মৃতি মুছে যায়। আমরা বিশ্বাস করি, এই অপকর্মগুলো তারাই করেছে, যারা এ দেশের ৭০ ভাগ মানুষের গণভোটের রায় মেনে নিতে পারছে না।”

তারা আরও বলেন, “অনেক প্রাণের বিনিময়ে এবং ত্যাগ, জুলুম ও নির্যাতন সহ্য করে দেশ থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ‘মেধা না কোটা’ নীতির যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না। যে জাতি মেধার যথাযথ কদর ও মূল্যায়ন করবে না, সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারবে না।

ম্যারাথন র‌্যালি শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়

সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের মাঝে সম্মানি প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের মাঝে সম্মানি প্রদান

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহতদের সম্মানি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভা থেকে এসময় ৪ জন শহিদ পরিবারের মাঝে মাথাপিছু ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং আহতদের মাঝে মাথাপিছু ৫০০ টাকার প্রাইজবন্ড প্রদান করা হয়। ৪ জন শহীদ পরিবারসহ সর্বমোট ১০১ জনের মাঝে এ সম্মানী প্রদান করা হয়।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওঃ আজিজুর রহমানসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, আলোচনা সভার শেষ পর্যায়ে গণঅভ্যুত্থানে শহীদ ৪ জন শহিদ পরিবার ও আহত ৯৭ জন জুলাই যোদ্ধাকে সম্মানি প্রদানের জন্য জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বক্তব্য শেষ করার পর পুলিশ সুপার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমকে মঞ্চে ডেকে নেয়া হয়। সম্মানি বিতরণের সময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার দুইজন মঞ্চে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের উক্ত সম্মানী উপহার বিতরণ করেন।

 

এসময় উপস্থিত অতিথিবৃন্দ জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য দেন। এরআগে সকাল ৯টায় সাতক্ষীরা শহরের পুরাতন ডাবাংলোয় অবস্থিত জুলাই স্মৃকিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন।