ঝাউডাঙ্গায় ইউনিয়ন যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ
সংবাদদাতা: যুবদলের ‘সাংগঠনিক সপ্তাহ’ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সাতক্ষীরার ঝাউডাঙ্গায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল পাঁচটায় ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আয়নুল ইসলাম নান্টা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সমন্বয়ক ফরিদুল ইসলাম ফরিদ, আলিমুজ্জামান আলিম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল কুমার সাধু ও কবিরুল ইসলাম।
সমাবেশে আরও বক্তব্য দেন যুবনেতা অ্যাডভোকেট আরিফুল ইসলাম আলো, দেলোয়ার হোসেন, রাজু, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব শাহজাহান আলী বাবলু, যুগ্ম আহ্বায়ক লিটন হোসেন, বাপ্পি (ছোট), আইয়ুব হোসেন, মোখলেছুর রহমান, মফিজুল ইসলাম ও নাজমুল। বক্তারা যুবদলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার পাশাপাশি যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবদল নেতা শাহাদাৎ হোসেন।






