তালায় ‘আমরা বন্ধু’র উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক বিতরণ
সংবাদদাতা: “বন্ধুত্ব গড়ে উঠুক মানবতার কল্যাণে”Ñএই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শারদীয় দুর্গোৎসবের উপহার বিতরণ করা হয়েছে।
তালায় অবস্থিত ভূমিজ অফিস চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ৩৫ জন শিশুর হাতে শারদীয় উপহার হিসেবে নতুন পোশাক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস এম নাহিদ হাসান, জ্যেষ্ঠ সদস্য সরদার ওয়াসিফ আহম্মেদ জিসান, অর্ঘ্য ঘোষ ও মীর জাফিরুল ইসলাম। এ ছাড়া সংগঠনের টিম লিডার আবু সাঈদ, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান মল্লিক, সুরভী সাদিয়া লিমা, শাহরিয়ার জামান রাফি, মাহফুজ, হোসেন মাহমুদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন পোশাক পেয়ে উপহারগ্রহীতা শিশু সুপর্ণা ও তার পরিবার উচ্ছ্বাস প্রকাশ করে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এসএম নাহিদ হাসান জানান, শুভাকাক্সক্ষীদের সহযোগিতায় প্রতিবছরের মতো এবারও শিশুদের মাঝে এই উপহার পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। শিশুদের মুখে হাসি ফোটানো ও উৎসবের আনন্দ ভাগ করে নেওয়াই তাঁদের মূল লক্ষ্য, এবং এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।












