তালায় ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
তালা প্রতিনিধি: তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে তিন দিনব্যাপী এক ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পে বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ফিজিওথেরাপি সেবা দেওয়া হচ্ছে।
সোমবার (৮ জুন) সকাল ১০টায় আশা এনজিওর তালা শাখা কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার।
আশার তালা শাখার ব্রাঞ্চ ম্যানেজার সত্যজিৎ ম-লের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার জেলা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, তালা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি ও শিক্ষক এস এম জাহাঙ্গীর হাসান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা এই ক্যাম্প থেকে সেবা নিচ্ছেন।









