মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা থেকে ট্রাকযোগে তরমুজ বিক্রি করে দিনাজপুর থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আপন দুই ভায়রা ভাইর করুন মৃত্যু হয়েছে।

প্রাথমিকভাবে জানাগেছে, বুধবার দিনগত গভীর রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনামুখি শৌল্লা এলাকার মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাইকগাছা উপজেলরা ভিলেজ পাইকগাছার মোঃ হানেফ মোড়ল ( ৫৬) ও বেতবুনিয়া গ্রামের মোঃ শরিফুল সানা ( ৪৫)। নিহত দুই জনেই আপন ভায়রা ভাই। তারা দুই জন প্রতিবছরের ন্যায় এ মৌসুমেও শ্বশুর বাড়ি গড়ইখালীর পাতড়াবুনিয়া-আমিরপুর এলাকায় তরমুজ আবাদ করেন। সেই উৎপাদিত তরমুজ বিক্রি করতে গিয়েছিল দিনাজপুর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোররাতে ঢাকা মেট্রো-ট ২২-২৮৯৭ নম্বরের একটি আলু বোঝাই ট্রাক এবং যশোর-ট ১১-২৮৫৮ নম্বরের একটি ভুষি বোঝাই ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয় এবং মোঃ হানিফ মোড়ল (৫০) বৃহস্পতিবার সকাল সাড়ে দশ টার দিকে স্থানীয় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

নিহতরা পাইকগাছার পতড়াবুনিয়ার কেরামত গাইনের দুই জামাতা। দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে নিহতদের পরিবারে ও বাড়ী এলাকায় শোকের মাতম চলছে।

 

Ads small one

দেবহাটায় সামাজিক অপরাধ রোধে শিক্ষার্থীদের সঙ্গে ওসির মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
দেবহাটায় সামাজিক অপরাধ রোধে শিক্ষার্থীদের সঙ্গে ওসির মতবিনিময়

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার অপরাধ ও আত্মহত্যা প্রতিরোধে দেবহাটার শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বহেরা এ টি মাধ্যমিক বিদ্যালয়সহ কুলিয়া ইউনিয়নের দুটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওসি এইচ এম শাহীন বলেন, কোনো প্রকার অনিয়ম, হয়রানি বা ইভটিজিংয়ের শিকার হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক ও নৈতিক মূল্যবোধ অর্জন করতে হবে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে ওসি বলেন, যেকোনো সমস্যায় হতাশ না হয়ে পরিবার ও শিক্ষকদের পরামর্শ নেওয়া উচিত। শিক্ষার্থীরা যেন কোনো সামাজিক অপরাধের ফাঁদে না পড়ে, সে জন্য শিক্ষকদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

পাটকেলঘাটা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে জুনিয়র সেকশনের পঞ্চম মাসিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি শ্রেণিতে প্রথম স্থান অধিকারীদের হাতে ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানের পরিচালক রাবেয়া খাতুন এবং একাডেমিক ইনচার্জ শামসাদ বেগম আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় পরীক্ষা কমিটির সদস্য ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক রাবেয়া খাতুন বলেন, শিক্ষার্থীদের এই অর্জন তাদের কঠোর পরিশ্রম, ধারাবাহিক অধ্যবসায় এবং নিয়মানুবর্তিতার ফল। ছোটবেলা থেকেই মেধার সঠিক মূল্যায়ন কোমলমতি শিশুদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।
একাডেমিক ইনচার্জ শামসাদ বেগম উল্লেখ করেন, কেবল পরীক্ষায় ভালো ফল করা নয়, বরং ভালো মানুষ হয়ে গড়ে ওঠাই শিক্ষার মূল উদ্দেশ্য। এই সাফল্যগুলোই ভবিষ্যতে তাদের দেশ ও জাতির কল্যাণে নেতৃত্ব দেওয়ার ভিত্তি তৈরি করবে। অনুষ্ঠান শেষে পরীক্ষায় উত্তীর্ণ ও সাফল্য অর্জনকারী সব শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয়।

মনিরামপুরে দলিত শিক্ষা কেন্দ্রের বার্ষিক সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
মনিরামপুরে দলিত শিক্ষা কেন্দ্রের বার্ষিক সমন্বয় সভা

তালা প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দলিত’-এর ইউসিডিপি প্রকল্পের আওতায় শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে যশোরের মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে টিসিসিবি-আয়ারল্যান্ডের সহযোগিতায় এ সভা আয়োজিত হয়। দলিতের প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জি এম রবিউল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন। অন্যদের মধ্যে সংস্থার প্রোগ্রাম অর্গানাইজার নেপাল দাস, অঞ্জনা দাস ও স্পনসরশিপ অফিসার বিপ্লব ম-লসহ বিভিন্ন কেন্দ্র থেকে আসা ২২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।