দেবহাটায় ছাত্রদলের মিছিল ও প্রতিবাদ সমাবেশ
Oplus_131072
কে এম রেজাউল করিম, দেবহাটা: সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পির ওপর হামলার প্রতিবাদে দেবহাটা উপজেলা ছাত্রদলের উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা সদরে উপজেলা ছাত্রদল, কেবিএ কলেজ ছাত্রদল ও দেবহাটা কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
দেবহাটা উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান ফরহাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠু, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি শাহিন ইসলাম, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ মিলন, দেবহাটা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর জামান, যুগ্ম আহ্বায়ক আরাফাত সানি, আসাদুল ইসলাম, রাকিবুল ইসলাম ও আব্দুর রহমান চঞ্চল।
উপস্থিত ছিলেন কেবিএ কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, দেবহাটা কলেজ ছাত্রদলের সভাপতি হযরত আলী টিপু ও সাধারণ সম্পাদক গোবিন্দ দাসসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।












