দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার তিন মাসব্যাপী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সময়ে এর ধারাবাহিকতায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আশরাফুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজের সহকারী অধ্যাপক আবু তালেব, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক আকবর আলী।
এ ছাড়া দেবহাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাইজিদ বোস্তামি উজ্জ্বল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম নাসির উদ্দীন, জুলাই যোদ্ধা মুজাহিদ বিন ফিরোজ, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, সখিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজু পারভীন, দেবহাটা উপজেলা জিয়া পরিষদের সভাপতি ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিন আলী, স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবারের পরিচালক শেখ মনি, দেবহাটা কলেজ ছাত্রদলের সভাপতি হযরত আলী টিপু এবং সাধারণ সম্পাদক গোবিন্দ দাশ উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল-কলেজের স্কাউট দলের সদস্যরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবার সমন্বয়ের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে এবং এডিস মশার প্রজননের সুযোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচি ১২ সেপ্টেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে তিন মাসব্যাপী চলবে।









