দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে গ্রাম পুলিশের পরিচ্ছন্নতা অভিযান
Oplus_131072
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে গ্রাম পুলিশের দ্বিতীয় পর্যায়ের পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর সকালে দেবহাটা বাজার ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।
৫ নম্বর দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনের নির্দেশনায় এবং দফাদার আব্দুল গফুরের নেতৃত্বে গ্রাম পুলিশ সদস্যরা এ পরিচ্ছন্নতা কার্যক্রম চালান। অভিযানে জমে থাকা পানি নিষ্কাশন ও অপরিচ্ছন্ন জায়গা পরিষ্কার করা হয়।
অভিযানে উপস্থিত ইউপি সদস্য আব্দুল হাই ও সংরক্ষিত মহিলা সদস্য রেহানা পারভীন বলেন, ঘরবাড়ি ও আশপাশের পাত্রে জমিতে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে। উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা। দফাদার আব্দুল গফুর জানান, ইউনিয়নের অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে এই অভিযান চালানো হবে।












