দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় মানবিক সংগঠন ‘ম্যান ফর ম্যান ফাউন্ডেশন’-এর ষষ্ঠ এবং ‘এমএম মেডিকেল সেন্টার’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৪ সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলার ঈদগাহ বাজারে এ উপলক্ষে আলোচনা সভা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কেএম রেজাউল করিম, সমাজসেবক আনারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সহকারী অধ্যাপক ফিরোজ শাহ আলম, চিকিৎসক মো. রবিউল ইসলাম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের।
অনুষ্ঠান পরিচালনা করেন অলিউল ইসলাম ও ফারিহা তৃষা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ৬২টি স্বেচ্ছাসেবী সংস্থাকে মানবিক কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়। সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।












